Advertisement
E-Paper

বিসর্জন ঘিরে মারামারি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে সংঘর্ষ বাধল দুই দলের মধ্যে। পুলিশ জানিয়েছে, শুক্রবার, ভাঙড়ের ব্যাওতা-২ গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়ায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ০০:৫০

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে সংঘর্ষ বাধল দুই দলের মধ্যে। পুলিশ জানিয়েছে, শুক্রবার, ভাঙড়ের ব্যাওতা-২ গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়ায়। গ্রেফতার করা হয়েছে চার জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের সঞ্জয় পৈলান এবং তাঁর লোকজনেরা। অভিযোগ, সেই সময়ে পাশ থেকে স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত অমল হালদারের সঙ্গীরা তাঁদের উদ্দেশে কটূক্তি করে। এর পরেই বচসা শুরু হয়। ঠাকুর রেখেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। পাশের একটি ক্লাবেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় সাত জন আহত হন। খবর পেয়ে আসে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় ওই চার জনকে। এর পরে পুলিশের তত্ত্ববধানে ঠাকুর বিসর্জন দেওয়া হয়।

এসো মা লক্ষ্মী....


উত্তর কলকাতায় একটি বাড়িতে লক্ষ্মীপুজোর প্রস্তুতি। ছবি: রণজিত্ নন্দী।

Advertisement
Fighting immersion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy