Advertisement
E-Paper

কলকাতার তারাতলায় এফসিআই গুদামের পাশে অগ্নিকাণ্ড! দমকলের ১০ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

বিকেল ৪টে নাগাদ তারাতলার ওই অগ্নিকাণ্ডের খবর যায় দমকলে। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় তারা। বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৮:০২
অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় ঢাকা এলাকা।

অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় ঢাকা এলাকা। — প্রতীকী চিত্র।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার বিকেলে তারাতলায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)-র একটি গুদামের পাশে আগুন লাগে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

তারাতলায় এফসিআই গুদামের পাশেই গাড়ি পার্ক করার একটি জায়গা রয়েছে। সেখানেই আগুন ধরে যায় বৃহস্পতিবার দুপুরে। কী থেকে আগুন লাগে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। আগুন ছড়িয়ে পড়তে দেখে স্থানীয় বাসিন্দারাই খবর দেন দমকলে। বিকেল ৪টে নাগাদ তারাতলার ওই অগ্নিকাণ্ডের খবর যায় দমকলে। কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। আগুন নেবানোর চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা।

প্রথমে দমকলের আটটি ইঞ্জিন পাঠানো হয়েছিল ঘটনাস্থলে। পরে ইঞ্জিনের সংখ্যা আরও বৃদ্ধি করা হয়। শেষে বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে দমকলের কর্মীরা এখনও ঘটনাস্থলে রয়েছেন। বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় অল্প পরিসরে আগুন ধরে রয়েছে। সেগুলি নেবানোর কাজ চলছে। আগুনে কোনও হতাহতের খবর মেলেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। কী থেকে এই আগুন লেগেছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। দুপুরে এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কও ছড়ায় এলাকাবাসীদের মধ্যে।

গত জানুয়ারিতে কলকাতার চিৎপুরে এক ঝুপড়িতে আগুন লেগেছিল। ওই অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছিল এক জনের। ফেব্রুয়ারিতে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ এলাকার এক ফ্ল্যাটেও আগুন ধরে যায়। যদিও পরে দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

Fire Taratala Fire Brigade
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy