Advertisement
E-Paper

বাইপাসে প্রথম সরকারি পার্কিং লট, শহরের ১৪ রাস্তায় ৪৮২টি গাড়ি রাখার ব্যবস্থা করবে পুরসভা

পরিকল্পিত পার্কিং ব্যবস্থা চালু হলে বাইপাস ও সংলগ্ন এলাকায় বেআইনি পার্কিং কমবে এবং যানজট নিয়ন্ত্রণে আসবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬
First government parking lot on EM Bypass, KMC to accommodate 482 vehicles on 14 streets

সরকারি পার্কিং লট গড়ে তুলতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। —প্রতিনিধিত্বমূলক ছবি।

ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এলাকায় প্রথমবারের মতো সরকারি পার্কিং লট গড়ে তুলতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। বাইপাস পুরসভার হাতে আসার পর এই প্রথম পরিকল্পিত ভাবে পার্কিং ব্যবস্থার রূপরেখা তৈরি করা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মোট ১৪টি রাস্তায় গাড়ি পার্কিংয়ের জায়গা চিহ্নিত করা হয়েছে। সবক’টি পার্কিং লট তৈরি হয়ে গেলে মোট ৪৮২টি গাড়ি রাখা সম্ভব হবে বলে দাবি পার্কিং বিভাগের। নতুন এই পার্কিং ব্যবস্থা চালু হয়ে গেলে কলকাতা পুরসভার রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। তাই দ্রুততার সঙ্গে এই পার্কিংগুলি চালু করার পক্ষপাতী কলকাতা পুরসভা।

যে সব রাস্তায় পার্কিংয়ের ব্যবস্থা করা হবে তার মধ্যে রয়েছে জওহরলাল নেহরু রোড, গরচা রোড, রমণী চ্যাটার্জি রোড, হিন্দুস্তান পার্ক, বিপিন পাল রোড, সুরেন ঠাকুর রোড, লেক ভিউ রোড, যতীন বাগচী রোড, হিন্দুস্তান রোড, ডোভার লেন, গরচা ফার্স্ট লেন এবং বিশ্ববাংলা সরণি। পাশাপাশি বাইপাসের অজয়নগর, ঘোষপাড়া, মুকুন্দপুর এবং গড়িয়াহাট রোডের ফ্লাইওভারের তলাতেও পার্কিংয়ের সুযোগ রাখা হবে।

পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পার্কিং লটগুলির দায়িত্ব বণ্টনের জন্য প্রথমবার ‘ই-নিলাম’ প্রক্রিয়া চালু করা হবে। এতদিন টেন্ডারের মাধ্যমে এজেন্সি নিয়োগ করা হলেও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে এখন থেকে ই-নিলামকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন এজেন্সি নিয়োগ করে সম্পূর্ণ ব্যবস্থাপনা আধুনিক ও স্বচ্ছ করার লক্ষ্য নিয়েছে পুরসভা।

পুরসভার আশা, পরিকল্পিত পার্কিং ব্যবস্থা চালু হলে বাইপাস ও সংলগ্ন এলাকায় বেআইনি পার্কিং কমবে এবং যানজট নিয়ন্ত্রণে আসবে। দ্রুত ই-নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করে কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

KMC EM Bypass Parking Fees Parking lot
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy