Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

ঋণ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণা চক্র! লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার তিন মহিলা-সহ পাঁচ

শহরে ভুয়ো কল সেন্টার। পুলিশ জানিয়েছে, নাগেরবাজার এলাকায় ওই কল সেন্টারে চলত প্রতারণা চক্র। ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে তিন মহিলা-সহ পাঁচ জনের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৬
শহরের বুকে হদিস মিলল ভুয়ো কল সেন্টারের।

শহরের বুকে হদিস মিলল ভুয়ো কল সেন্টারের। —ফাইল চিত্র।

ফের শহরের বুকে হদিস মিলল ভুয়ো কল সেন্টারের। নাগেরবাজার এলাকায় খোঁজ মিলল কল সেন্টারটির। পুলিশ জানিয়েছে, ওই কল সেন্টারের আড়ালেই চলত প্রতারণা চক্র। ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ ওঠে তিন মহিলা-সহ পাঁচ জনের বিরুদ্ধে। শনিবার রাতে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই উত্তর কলকাতার নাগেরবাজার এলাকায় ঋণ দেওয়ার নাম করে টাকা হাতানোর চক্র চলছিল। বাইরে থেকে কেউ যাতে সন্দেহ না করে, তার জন্য ভুয়ো কল সেন্টার খোলা হয়। আর সেই কল সেন্টারের আড়ালেই হত লোক ঠকানোর কাজ। শনিবার সেখানে অভিযান চালিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে নাগেরবাজার থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভুয়ো কল সেন্টার থেকে ৩৫টি ফোন, দু’টি ল্যাপটপ, একটি ট্যাব এবং একটি ওয়াইফাই ফাইবার উদ্ধার হয়েছে। প্রতারণার কাজে এই সরঞ্জামগুলিই ব্যবহার করা হত। অল্প সুদে ঋণ দেওয়া হবে — এই মর্মে লোককে ফোন করা হত। বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হত। অথচ ঋণ দেওয়া হত না। রবিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। আদালত আপাতত তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Loan Fraud Fake Call Center Kolkata
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy