Advertisement
E-Paper

আটক সোনা

মালয়েশিয়া থেকে সোনা পাচার করতে গিয়ে কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন এক ব্যক্তি। ধৃত মুশির আহমেদ (৪৫) বাংলাদেশের বাসিন্দা। বিমানবন্দরের শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এয়ার এশিয়ার উড়ানে কুয়ালালামপুর থেকে মুশির কলকাতায় নামেন। তাঁর হাঁটা দেখে সন্দেহ হয় শুল্ক অফিসারদের।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ০১:০৭

মালয়েশিয়া থেকে সোনা পাচার করতে গিয়ে কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন এক ব্যক্তি। ধৃত মুশির আহমেদ (৪৫) বাংলাদেশের বাসিন্দা। বিমানবন্দরের শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে এয়ার এশিয়ার উড়ানে কুয়ালালামপুর থেকে মুশির কলকাতায় নামেন। তাঁর হাঁটা দেখে সন্দেহ হয় শুল্ক অফিসারদের। তল্লাশি করে মুশিরের কাছ থেকে উদ্ধার হয় ১১টি সোনার বিস্কুট। ২৬ লক্ষ টাকা মূল্যের ওই ১ কিলোগ্রাম ১০০ গ্রাম ওজনের সোনা তিনি পায়ুর ভিতরে লুকিয়ে নিয়ে আসছিলেন বলে অফিসারেরা জানিয়েছেন। আরও জানা গিয়েছে, কলকাতায় কোনও এক ব্যক্তির কাছে ওই সোনা তুলে দিয়ে নারায়ণগঞ্জে নিজের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল মুশিরের।

illegal gold
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy