Advertisement
E-Paper

ওড়িশা থেকে কলকাতা আনার পথে চুরি গেল জীবনদায়ী ইনসুলিন ইনজেকশন! সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল সংস্থা চিকিৎসকদের সতর্ক হয়ে এই ওষুধ রোগীদের দিতে বলেছে। খারাপ হয়ে যাওয়া ওষুধের কী প্রভাব পড়তে পারে, তা রোগীদের বুঝিয়ে দিতে বলেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৫:২১

— প্রতীকী চিত্র।

ওড়িশা থেকে কলকাতা আনার পথে ইনজেকশন চুরি হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষকে ওই ইনজেকশন প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, শহরে আনার সময়ে তাদের তৈরি ইনসুলিন ইনজেকশন চুরি হয়ে গিয়েছে। ওই ইনজেকশন নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। চুরি যাওয়ার ফলে ওই ইনজেকশনের গুণগত মান খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এর ব‍্যবহার নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল সংস্থা।

ড্রাগ কন্ট্রোলার জেনারেল রাজীব সিংহ রঘুবংশী গত ২ মার্চ নির্দেশিকা জারি করে জানান, ওড়িশার জগমোহনপুর থেকে কলকাতায় আনার পথে চুরি যায় ওই ইনসুলিন ইনজেকশনগুলি। ওই ইনজেকশনগুলিকে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। তা না রাখলে খারাপ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে রোগীর শরীরে প্রভাব পড়তে পারে। পুলিশ তদন্ত করছে।

এর মধ্যে কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল সংস্থা চিকিৎসকদের সতর্ক হয়ে এই ওষুধ রোগীদের দিতে বলেছে। খারাপ হয়ে যাওয়া ওষুধের কী প্রভাব পড়তে পারে, তা রোগীদের বুঝিয়ে দিতে বলেছে। রোগী এবং গ্রাহকদের দেখেশুনে নির্দিষ্ট জায়গা থেকে ওই ইনজেকশন কিনতে বলা হয়েছে। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলারদের এ বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। নজর রাখার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

Insulin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy