Advertisement
E-Paper

শনিবার ব্রিগেডে মোদী! কলকাতায় কোন কোন রাস্তায় কত ক্ষণের যান নিয়ন্ত্রণ, জানিয়ে দিল পুলিশ

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশে এবং কলকাতার আরও বেশ কিছু রাস্তায় গাড়ি পার্ক করাও যাবে না।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৫:৩৮
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের কারণে শনিবার কলকাতার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের। সেই মতো বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে তারা। শহরের বেশ কিছু রাস্তায় শনিবার যান চলাচল হবে সীমিত। ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত এলপিজি সিলিন্ডার, তেল, জরুরি পণ্য ছাড়া অন্য কোনও ভারী যান শহরে প্রবেশ করবে না।

জেলায় জেলায় মঙ্গলবার বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শেষ হয়েছে। শনিবার কলকাতায় তার পরিসমাপ্তি পর্বে রয়েছে ব্রিগেডে সমাবেশ। সেই সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। সেই উপলক্ষে যান নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার এসপ্ল্যানেড র‌্যাম্প, কেপি রোড, হলপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়েতে নিয়ন্ত্রিত ভাবে চলবে যান। প্রয়োজন বুঝে সেই নির্দেশ দেওয়া হবে। তেমন প্রয়োজন হলে ওই রাস্তা থেকে গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও ভারী যান চলাচল করবে না। শুধু এলপিজি সিলিন্ডার, তেল, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী ভারী যানের ক্ষেত্রে ছাড় থাকবে।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশে, এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা এভিনিউ, লাভার্স লেন-সহ কলকাতার বেশ কয়েকটি রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না। ভিভিআইপিরা যে রাস্তা ধরে যাতায়াত করবেন, যেখান দিয়ে মিছিল যাবে, সে সব রাস্তাতেও ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করা হতে পারে। ট্রাম চলাচলও স্থগিত করা হতে পারে। এমনিতে প্রতিদিন ট্র্যাফিক পুলিশের যে সব বিধিনিষেধ থাকে, সেগুলিও মানতে হবে।

Brigade Rally
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy