E-Paper

দিল্লিতে জাল ভারতীয় পাসপোর্ট সমেত ধৃত বাংলাদেশি

আদালত সূত্রের খবর, বছর দুয়েক আগে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে এসেছিল দীপক। তার পরে দালাল মারফত জাল পাসপোর্ট তৈরি করিয়ে প্রথমে শ্রীলঙ্কা, তার পরে একাধিক দেশে চাকরি সূত্রে যাতায়াত করেছে সে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৯:২৫

—প্রতীকী চিত্র।

জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশ থেকে এসে দিল্লিতে নামার পরে দীপক মাহাতো নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা। রবিবার রাতে দীপককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে কলকাতায় নিয়ে আসার পরে সোমবার আলিপুরআদালতে পেশ করা হলে বিচারক ৩০ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

আদালত সূত্রের খবর, বছর দুয়েক আগে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে এসেছিল দীপক। তার পরে দালাল মারফত জাল পাসপোর্ট তৈরি করিয়ে প্রথমে শ্রীলঙ্কা, তার পরে একাধিক দেশে চাকরি সূত্রে যাতায়াত করেছে সে। মাস ছ’য়েক আগে রাশিয়ায় একটি মৎস্য বিপণন সংস্থায় চাকরি করছিল‌ সে। জাল ভারতীয় পাসপোর্ট নিয়ে রবিবার রাশিয়া থেকে দিল্লি বিমানবন্দরে এসে নামে দীপক। তার পরেই তাকে ধরা হয়। এ দিন অভিযুক্তের আইনজীবী সৈকত রক্ষিত আদালতে বলেন, ‘‘বিদেশে চাকরির লোভ দেখিয়ে এ রাজ্যের কিছু দালাল দীপকের পাসপোর্ট তৈরি করে দেয়। কিন্তু তা যে জাল নথির ভিত্তিতে তৈরি হয়েছে, তা জানতেন না দীপক। তাঁর জামিনের আবেদন করা হচ্ছে। দীপক চক্রান্তের শিকার।’’

সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জাল ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার বড়সড় চক্র এ দেশে কাজ করছে। ওই চক্রের অন্যতম পান্ডা দীপক। এটিবৃহত্তর ষড়যন্ত্রের মামলা। জালিয়াত-চক্রের শিকড় গভীরে। তদন্ত দ্রুত এগোচ্ছে। এই মুহূর্তে দীপকের জামিন মঞ্জুর করলে তদন্ত ব্যাহত হতে পারে।’’ এর পরেই বিচারক তাকে ৩০ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bangladeshi Infiltration arrest Lalbazar fake passport

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy