Advertisement
E-Paper

সরশুনায় ১৬ বছরের কিশোরীকে অশ্লীল ভিডিয়ো দেখানোর অভিযোগ, বাবার বন্ধুকে গ্রেফতার করল পুলিশ

নির্যাতিতা কিশোরীর বয়স ১৬ বছর। সরশুনার এসএস টাউনশিপ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে তার পরিবার। অভিযোগ, বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে বাড়িওয়ালা তাকে হেনস্থা করেছেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৪
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি বাধা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি বাধা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

খাস কলকাতায় ফের কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ! পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, এক ব্যক্তি তাঁর বন্ধুর নাবালিকা কন্যাকে অশ্লীল ভিডিয়ো দেখিয়েছেন। ফাঁকা বাড়ির সুযোগ নিয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

নির্যাতিতা কিশোরীর বয়স ১৬ বছর। সরশুনার এসএস টাউনশিপ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে তার পরিবার। বাবা এবং মায়ের সঙ্গেই বাড়িতে থাকে ওই কিশোরী। সেই বাড়ির মালিক অভিযুক্ত ব্যক্তি, বয়স ৪৪ বছর। কিশোরীর বাবার সঙ্গে বন্ধুত্বের সুবাদে তাদের ঘরেও অভিযুক্তের যাতায়াত ছিল। ঘনি‌ষ্ঠতার কারণে তাঁকে কেউ সন্দেহ করেননি। তবে বেশ কয়েক দিন ধরে একাধিক বার কিশোরীকে হেনস্থা করেন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, বাবা-মায়ের অনুপস্থিতিতে কিশোরী ঘরে একা থাকলে সেখানে যেতেন অভিযুক্ত। তার পর তাকে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে হেনস্থা করতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থানায় যায় নির্যাতিতার পরিবার। বাড়িওয়ালার বিরুদ্ধে সরশুনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পকসো আইনের নির্দিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কী কারণে তিনি এমন কাণ্ড ঘটালেন, কবে থেকে ভাড়াটেদের ঘরে তাঁর যাতায়াত, নেপথ্যে অন্য কোনও কাহিনি আছে কি না, জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরীর বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারীরা। সরশুনার মতো জায়গায় কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মেয়েদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।

POCSO Case Kolkata Crime Sexual Harassment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy