Advertisement
E-Paper

Fire: নিউ আলিপুরে রঙের গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

দমকল সূত্রে খবর, আগুন লাগার খানিক ক্ষণের মধ্যে গুদামের একটি দেওয়াল ভেঙে পড়ে। আশপাশে বস্তি থাকায় স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন আগুন ছড়িয়ে পড়তে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ০৯:১১
ফাইল ছবি

ফাইল ছবি

সাত সকালে আগুন লাগল নিউ আলিপুরের একটি রঙের গুদামে। রাসায়নিক দ্রব্য থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।

দমকল সূত্রে খবর, আগুন লাগার খানিক ক্ষণের মধ্যে গুদামের একটি দেওয়াল ভেঙে পড়ে। আশপাশে বস্তি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলকর্মীরা দ্রুত আশপাশের বাড়িগুলি খালি করে দেন।

খবর পেয়েই প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। গুদামের দরজা বন্ধ থাকায় প্রথম দিকে আগুন নেভাতে সমস্যা হয়। দ্রুত পৌঁছে যায় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।

Fire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy