Advertisement
E-Paper

Rape: মানসিক ভাবে অসুস্থ মহিলাকে ধর্ষণের অভিযোগ পোস্তায়, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

পোস্তায় নিজের বাড়িতেই ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার ভাই দিন দু’য়েক আগে এ বিষয়ে পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২২ ১৭:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কলকাতার পোস্তা এলাকায় মানসিক ভাবে অসুস্থ এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ধৃতের নাম রঘুনাথ মণ্ডল। বিহার থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

পোস্তায় নিজের বাড়িতেই ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার ভাই দিন দু’য়েক আগে এ বিষয়ে পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত এবং নির্যাতিতা একই আবাসনে (বিল্ডিং) থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পোস্তার পাশাপাশি বিহারেও অভিযুক্ত রঘুনাথের বাড়ি আছে। শুক্রবার সেখানে হানা দিয়েই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

rape Posta Posta Market Kolkata Police Bihar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy