Advertisement
E-Paper

ডিআরডিও-র প্রকল্পে গবেষক প্রয়োজন, কোন শর্তে আবেদনের সুযোগ পাবেন স্নাতকোত্তরেরা?

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ গবেষণাগারে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। তাঁদের বিশেষ বিষয়ে স্নাতকোত্তর হওয়া প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:২৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অধীনস্থ গবেষণাকেন্দ্রে কর্মী প্রয়োজন। ডিফেন্স রিসার্চ ল্যাবরেটরি শীর্ষক ওই কেন্দ্রে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।

ডিআরডিও-র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্মাসি, ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি অ্যান্ড টক্সিকোলজি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে।

মোট দু’বছরের চুক্তিতে প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজ চলবে। পরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। নিযুক্তদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

১৯ মে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এর জন্য তাঁদের ১২ মে-এর মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনের সঙ্গে সরকারি পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার নথি পাঠাতে হবে। ইন্টারভিউয়ের দিনও এই সব নথি সঙ্গে রাখা আবশ্যক।

Defence Research Laboratory Career in DRDO after B.Tech Central Govt Job Alert
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy