Advertisement
E-Paper

Metro Service: ব্যস্ত সময়ে এ বার মেট্রো চলবে ৫ মিনিট অন্তর, বাড়ল ট্রেনের সংখ্যাও

ট্রেনের সংখ্যা বাড়লেও প্রথম ও শেষ ট্রেনের সময় অবশ্য একই থাকছে। সকালে প্রথম ট্রেন চলবে সকাল সাড়ে ৭টায়। শেষ মেট্রোর সময় রাত ৮টা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৬:৩৩
বাড়ছে সুবিধা

বাড়ছে সুবিধা ফাইল চিত্র

ব্যস্ত সময়ে এ বার ৫ মিনিট অন্তর চলবে মেট্রো। শুক্রবার থেকে শুরু হবে এই পরিষেবা। বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যাও। আগে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২২০টি ট্রেন চলত। শুক্রবার থেকে চলবে ২২৮টি ট্রেন।

বুধবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর মেট্রো চলবে। বাকি সময়ে অবশ্য দু’টি মেট্রোর মধ্যে অন্তর যা ছিল তাই থাকছে। এ ছাড়া শুক্রবার থেকে আপ লাইনে ১১৪ ও ডাউন লাইনে ১১৪, অর্থাৎ মোট ২২৮টি ট্রেন চলবে। আগে ২২০টি ট্রেন চলত। ২২৮টি ট্রেনের মধ্যে ১৫০টি ট্রেন চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে।

ট্রেনের সংখ্যা বাড়লেও প্রথম ও শেষ ট্রেনের সময় অবশ্য একই থাকছে। অর্থাৎ সকালে প্রথম ট্রেন চলবে সকাল সাড়ে ৭টায়। সন্ধ্যায় শেষ মেট্রোর সময় রাত ৮টা। শনিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের মধ্যে ১০৪টি মেট্রো চলবে। তবে সেগুলি শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্যই। রবিবার আপাতত পরিষেবা বন্ধই থাকছে। এখনও স্মার্ট কার্ড নিয়েই যাত্রীদের উঠতে হবে ট্রেনে। টোকেন পরিষেবা শুরু হচ্ছে না বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ।

train metro railway Metro service
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy