Advertisement
E-Paper

সিসিটিভি-র সূত্র ধরে গ্রেফতার ‘খুনি’

রাস্তার মোড়ে লাগানো সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছিল দু’জনকে মাছ বাজারের কাছে ঘোরাঘুরি করতে। সেই সূত্র ধরেই গোলাবাড়ি থানা এলাকায় এক ব্যক্তি খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ০১:৫৬
—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

রাস্তার মোড়ে লাগানো সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছিল দু’জনকে মাছ বাজারের কাছে ঘোরাঘুরি করতে। সেই সূত্র ধরেই গোলাবাড়ি থানা এলাকায় এক ব্যক্তি খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নজরুল ওরফে অর্জুন।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে হাওড়া মাছ বাজারের উল্টো দিকের বসতি এলাকার একটি ঘরে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। বাসিন্দারা জানান, ওই ব্যক্তির নাম রামনারায়ণ সিংহ (৫৫)। পেশায় লরিচালক। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের গলায় কালশিটে দাগ ছিল। তদন্তে নেমে পুলিশ দেখে, রামনারায়ণের ঘরের আলমারি লন্ডভন্ড অবস্থায়। ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তাঁকে।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহ জানান, পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও তদন্ত শুরু করে। মাছবাজার সংলগ্ন এলাকার বিভিন্ন সিসিটিভি-তে দেখা যায় খুনের কিছু আগেও রামনারায়ণ ও স্থানীয় চাউমিনের দোকানের কর্মচারী অর্জুন একই সঙ্গে ঘুরছিলেন। শুক্রবার অর্জুনকে ওই এলাকা থেকে পাকড়াও করে জেরা করতেই সে খুনের কথা স্বীকার করে। পুলিশ সূত্রে খবর, মূলত টাকার জন্যই রামনারায়ণকে খুন করেছিল অর্জুন। খুনের পরে আলমারি খুলে ১০ হাজার টাকা ও মোবাইল নিয়ে সে চম্পট দেয়। পুলিশ কমিশনার জানান, চুরি যাওয়া সাত হাজার টাকা ও মোবাইলটি উদ্ধার হয়েছে।

Murderer arrested CCTV
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy