Advertisement
E-Paper

আজ থেকে সব স্বচ্ছ হবে, টেট হবে, চাকরিও হবে, ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির

এ বার থেকে প্রতি বছর টেট হবে। ফল বেরোবে এবং চাকরিও হবে। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন গৌতম পাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ২০:৩৭
দায়িত্ব নিয়ে নতুন ঘোষণা গৌতম পালের।

দায়িত্ব নিয়ে নতুন ঘোষণা গৌতম পালের।

এ বার থেকে প্রতি বছর টেট হবে। ফল বেরোবে এবং চাকরিও হবে। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন গৌতম পাল। বুধবার সাংবাদিক বৈঠক করেন গৌতম। তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সভাপতি রত্না চক্রবর্তী বাগচী।

গৌতম বলেন, “আজ থেকে সব কিছু স্বচ্ছতার সঙ্গে হবে। আগামী বছর থেকে প্রতি বছর টেট হবে। রেজাল্ট বেরোবে। চাকরিও হবে।’’ তাঁর সংযুক্তি, ‘‘চেষ্টা করব যেন কোনও অভিযোগ না থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতার জন্য ‘গ্রিভান্স সেল’ খোলা হবে।’’

এর আগে পর্ষদের সভাপতি ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। টানা ১১ বছর ওই পদে ছিলেন তিনি। গত ২০ জুন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করেন। আদালতের নির্দেশে অন্তর্বর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেন রত্না চক্রবর্তী বাগচী। তবে সাংবাদিক বৈঠকে শিক্ষক নিয়োগ নিয়ে চলা মামলা এবং দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি গৌতম। জানান, বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করবেন না।

TET gautam pal School education department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy