E-Paper

মোবাইলে ফাইল পাঠিয়ে তথ্য জেনে টাকা লোপাট, গ্রেফতার এক

পুলিশ সূত্রের খবর, গত ৭ মার্চ ওই প্রবীণ নাগরিক থানায় অভিযোগে জানান, তিনি বিজ্ঞাপন দেখে একটি ব্যাঙ্কের কার্ডের জন্য আবেদন করেছিলেন। সেখানে কিছু ব্যক্তিগত তথ্যও দেন। এর পরে একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে বলা হয়, তাঁকে একটি ফাইল পাঠানো হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৭:৫১

—প্রতীকী চিত্র।

সাইবার প্রতারণার ফাঁদে পড়ে তিন লক্ষেরও বেশি টাকা খোয়া গিয়েছিল সল্টলেকের বাসিন্দা এক প্রবীণ নাগরিকের। সেই ঘটনায় সোমবার পানিহাটি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম সত্যজিৎ দাস।

পুলিশ সূত্রের খবর, গত ৭ মার্চ ওই প্রবীণ নাগরিক থানায় অভিযোগে জানান, তিনি বিজ্ঞাপন দেখে একটি ব্যাঙ্কের কার্ডের জন্য আবেদন করেছিলেন। সেখানে কিছু ব্যক্তিগত তথ্যও দেন। এর পরে একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে বলা হয়, তাঁকে একটি ফাইল পাঠানো হচ্ছে। তিনি যেন সেই ফাইলটি ডাউনলোড করেন।

অভিযোগকারীর দাবি, ওই ফাইলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের একটি আবেদনপত্র ছিল। তাতে ওই প্রবীণ ব্যক্তিকে কিছু বিষয় পরিবর্তন করতে বলে প্রতারকেরা। সেই মতো তা করার পরে একটি মেসেজ পেয়েছিলেন অভিযোগকারী। প্রতারকেরা তাঁকে জানিয়েছিল, তারাই মোবাইল অ্যাপের মাধ্যমে ওই আবেদনপত্র ব্যাঙ্কে জমা দিয়ে দেবে। ব্যাঙ্ক থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ওই নাগরিককে।

এর কিছু দিন পরে ব্যাঙ্কের তরফে ওই ব্যক্তি জানতে পারেন, তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে চার বার লেনদেন করে তুলে নেওয়া হয়েছে প্রায় ৩ লক্ষ ১৬ হাজার টাকা। সঙ্গে সঙ্গে সেই প্রবীণ নাগরিক ব্যাঙ্কে সব জানান। ব্যাঙ্ক জানায়, পদ্ধতি মেনেই লেনদেন হয়েছে। তাই সেটি বৈধ। এর পরে অভিযোগকারী ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করেন এবং পরে বিধাননগর পুলিশের দ্বারস্থ হন।

পুলিশের ধারণা, যে ফাইলটি ডাউনলোড করেছিলেন অভিযোগকারী, সেটির মাধ্যমে তাঁর ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গিয়েছিল প্রতারকেরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

arrest Financial Fraud

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy