E-Paper

ছিনতাইয়ে পুলিশি হেফাজত

দোকান খুলতেই হাজির হয়ে যায় এক ক্রেতা। ওই ক্রেতা প্রৌঢ়াকে গোলাপের দাম জিজ্ঞাসা করলে উত্তর দেন ফুল বিক্রেতা। অভিযোগ, তারই মধ্যে পিছন থেকে প্রৌঢ়ার গলা চেপে ধরে কানের দুল ছিনিয়ে নেয় ওই যুবক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০৫

—প্রতীকী চিত্র।

ফুল বিক্রির জন্য ভোরে দোকান খুলেছিলেন এক প্রৌঢ়া। দোকান খুলতেই হাজির হয়ে যায় এক ক্রেতা। ওই ক্রেতা প্রৌঢ়াকে গোলাপের দাম জিজ্ঞাসা করলে উত্তর দেন ফুল বিক্রেতা। অভিযোগ, তারই মধ্যে পিছন থেকে প্রৌঢ়ার গলা চেপে ধরে কানের দুল ছিনিয়ে নেয় ওই যুবক। এর পরেই দাঁড়িয়ে থাকা মোটরবাইকে উঠে পালিয়ে যায় অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই ঘটনা টালা থানা এলাকার মন্মথ দত্ত রোডে ঘটেছে। ওই লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ট্যাংরা থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছেন লালবাজারের ছিনতাইদমন শাখার তদন্তকারীরা। ধৃতের নাম মহম্মদ শামিম ওরফে ভিকি। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে দশ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, ওই ঘটনায় আর এক অভিযুক্তের খোঁজ চলছে। ধৃতেরা একটি চক্রের সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

arrest Theft cases police investigation Lalbazar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy