Advertisement
E-Paper

ম্যাডক্স স্কোয়্যার খুনে গ্রেফতার আরও এক

বালিগঞ্জের ম্যাডক্স স্কোয়ারে ইঞ্জিনিয়ার রমিত মন্ডল খুনের ঘটনায় গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। শনিবার রাতে বেলতলা রোড থেকে তাঁকে ধরা হয়।

শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৮:২০

বালিগঞ্জের ম্যাডক্স স্কোয়ারে ইঞ্জিনিয়ার রমিত মন্ডল খুনের ঘটনায় গ্রেফতার হল আরও এক অভিযুক্ত। শনিবার রাতে বেলতলা রোড থেকে তাঁকে ধরা হয়। এই নিয়ে রমিত হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট ছ’জন গ্রেফতার হল। পুলিশ জানায়, ধৃতের নাম সুবাই অধিকারী (২২)। শনিবার রাতে তাঁকে তাঁর বেলতলা রোডের বাড়ি থেকে ধরা হয়। অন্য অভিযুক্তদের জেরা করেই সুবাইয়ের নাম জানতে পারেন তদন্তকারীরা। শুক্রবার সন্ধ্যায় পেয়ারাবাগান থেকে দীপ নায়েক নামে আর এক অভিযুক্তকে ‌গ্রেফতার করেছিল পুলিশ। তারও আগে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজন গ্রেফতার হয়েছিল। তাঁদের মধ্যে মূল অভিযুক্ত রণদীপ সরকার ওরফে বিশালও রয়েছে বলে তদন্তকারীরা জানান। দিন আটেক আগে রাত দেড়টা নাগাদ ম্যাডক্স স্কোয়ারের পাশে গাড়ির দরজা খুলে গান চালিয়ে বিরিয়ানি খাওয়াকে কেন্দ্র করে সোনারপুরের বাসিন্দা রমিত ও তাঁর বন্ধুদের সঙ্গে বিবাদ হয়েছিল ওই এলাকার স্থানীয় জনা কয়েক যুবকের সঙ্গে। সেই বিবাদের জেরেই গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রমিত। দিন দুয়েক পরে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর।

Maddox Square arrested
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy