E-Paper

অস্বাভাবিক মৃত্যু বধূর, ধৃত স্বামী

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ফিরোজার মা-সহ বাড়ির অন্য লোকেরা। মা শাকিলা খাতুনের দাবি, মেয়ের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাই তাঁর সন্দেহ, জামাই রাজেশই মারধর ও শ্বাসরোধ করে খুন করেছেন ফিরোজাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:৩৬

—প্রতীকী চিত্র।

এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার গার্ডেনরিচ থানা এলাকায় ঘটে এই ঘটনা। ধৃতের নাম মহম্মদ রাজেশ। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম ফিরোজা খাতুন (৩২)। গার্ডেনরিচের কসাইপাড়ায় স্বামী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। ফিরোজার শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, রবিবার সন্ধ্যায় উপবাস ভাঙার পরে তিনি খাওয়াদাওয়া করছিলেন। আচমকা অসুস্থ হয়ে পড়ে যান। দ্রুত তাঁকে প্রথমে গার্ডেনরিচের একটি বেসরকারি হাসপাতালে, পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানান।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ফিরোজার মা-সহ বাড়ির অন্য লোকেরা। মা শাকিলা খাতুনের দাবি, মেয়ের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। তাই তাঁর সন্দেহ, জামাই রাজেশই মারধর ও শ্বাসরোধ করে খুন করেছেন ফিরোজাকে। রাতেই শাকিলা গার্ডেনরিচ থানায় তাঁর জামাই-সহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন।

স্থানীয় সূত্রের খবর, বছর পনেরো আগে রাজেশের সঙ্গে বিয়ে হয়েছিল ফিরোজার। রাজেশ মাংসের দোকানে কাজ করেন। স্থানীয়দের দাবি, ওই দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি হত। কয়েক দিন আগেও ফিরোজাকে মারধর করেন রাজেশ। যদিও রাজেশের দাদা মহম্মদ সিরাজুদ্দিন সোমবার বলেন, ‘‘রবিবার মারধরের ঘটনা ঘটেনি। ভাইয়ের বৌ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রাতে পুলিশ ভাইকে ধরে নিয়ে গেল।’’ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

arrest police investigation Garden Reach unnatural death

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy