E-Paper

ডিম ছুড়ে মারায় মহিলা-সহ ধৃত চার

আদালত সূত্রের খবর, গত বৃহস্পতিবার স্ট্র্যান্ড রোডে পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিশ্বনাথের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এক দল লোক। তাঁকে ডিম ছুড়ে মারা হয় বলেও অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৭:৫১

— প্রতীকী চিত্র।

পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালকে ডিম ছুড়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে এক মহিলা-সহ চার জনকে গ্রেফতার করল জোড়াবাগান থানার পুলিশ। ধৃতদের নাম চন্দন চক্রবর্তী, আনন্দকুমার মিশ্র, সুনীল চৌধরি এবং বেবি কুমারী সোনকার ওরফে গুড়িয়া। শুক্রবার কলকাতার প্রথম অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত ধৃত চার জনকে আগামী ৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। প্রসঙ্গত, গত মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিধায়ক কুণাল ঘোষকে ডিম মারার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছিল কালীঘাট থানার পুলিশ।

আদালত সূত্রের খবর, গত বৃহস্পতিবার স্ট্র্যান্ড রোডে পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বিশ্বনাথের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এক দল লোক। তাঁকে ডিম ছুড়ে মারা হয় বলেও অভিযোগ। সেই ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে এক অভিযুক্তকে গ্রেফতার করে। বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় শুক্রবার সকালে। চার জনকেই জোড়াবাগান এলাকা থেকে ধরা হয়।

এ দিন অভিযোগকারীর আইনজীবী আদালতে জানান, অভিযুক্তেরা তোলা তুলতেন। বিশ্বনাথ তার প্রতিবাদ করেছিলেন। মামলার সরকারি কৌঁসুলি অভিযুক্তদের পুলিশি হেফাজতে পাঠানোর আর্জি জানিয়ে বলেন, ‘‘বিক্ষোভকারীরা ডিম নিয়ে এসেছিলেন। যার অর্থ, পরিকল্পনা করেই গোটা ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় আরও অনেকে জড়িত। বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা প্রয়োজন।’’

ধৃতদের জামিনের আর্জি জানান তাঁদের আইনজীবীরা। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে অভিযুক্তদের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Protest police investigation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy