Advertisement
E-Paper

Presidency University: বিশ্বভারতীর ছায়া প্রেসিডেন্সিতে, ২৮ দিন ধরে অবস্থান বিক্ষোভের পর ঘেরাও ডিন-কে

সোমবার ক্যাম্পাসে একটি সাংস্কৃতিক জমায়েতের ডাক দেওয়া হয়। প্রেসিডেন্সির পড়ুয়া বাদেও অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই জমায়েতে অংশগ্রহণ করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২২ ২০:২৩
বিক্ষোভরত পড়ুয়ারা।

বিক্ষোভরত পড়ুয়ারা। নিজস্ব চিত্র।

বিশ্বভারতীর পর এবার প্রেসিডেন্সি। হস্টেল খোলার দাবিতে ২৮ দিন ধরে ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ। তার পরও সুরাহা না হওয়ায় ডিনকে ঘোরও করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হোস্টেল ও গার্লস হোস্টেলের আবাসিকরা। সোমবার ডিন অরুণকুমার মাইতিকে ঘেরাও করেন বিক্ষোভরত পড়ুয়ারা। আগামী ৩১ মার্চ ছাত্র-ছাত্রীদের হস্টেলে সুপার বা সহ-সুপার পদের জন্য আবেদন করার শেষ দিন। আর সেই দাবিতেও বিক্ষোভে শামিল হন এই পড়ুয়ারা।

সোমবার ক্যাম্পাসে একটি সাংস্কৃতিক জমায়েতের ডাক দেওয়া হয়। প্রেসিডেন্সির পড়ুয়া ছাড়াও অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই জমায়েতে অংশগ্রহণ করেন। এই জমায়েত থেকেই ডিন-কে ঘেরাও করার ডাক দেন প্রেসিডেন্সির ছাত্র-ছাত্রীরা। আন্দোলকারী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে রাজু কবিরাজের কথায়, “জেলা ও মফসসলের পড়ুয়াদের স্বার্থেই অবিলম্বে হস্টেল খুলে দেওয়া উচিত।” হস্টেল না খোলা অবধি ডিনকে ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ চলবে বলেও দাবি ছাত্র-ছাত্রীদের। এই ঘেরাওয়ে কলেজ ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সৌরেন মল্লিক।

Presidency University Students Protest Dean
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy