E-Paper

আমপানের ক্ষতিপূরণে ২৫০ কোটির ‘দুর্নীতি’! অভিযুক্ত অভিষেক

অভিজিতের দাবি, ২০২০ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এলাকায় প্রায় দু’লক্ষ বাসিন্দাকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। অভিষেকের সুপারিশ অনুযায়ী স্থানীয় ব্লক আধিকারিকেরা ওই ক্ষতিপূরণের টাকা বিলি করেছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৯:৩৮
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

২০২০ সালে ঘূর্ণিঝড় আমপানের সময়ে আর্থিক ক্ষতিপূরণ বিলির ক্ষেত্রে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ২৫০ কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ জমা পড়ল দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানায়। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি বিষ্ণুপুর থানায় ওই অভিযোগ দায়ের করেন।

অভিজিতের দাবি, ২০২০ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এলাকায় প্রায় দু’লক্ষ বাসিন্দাকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। অভিষেকের সুপারিশ অনুযায়ী স্থানীয় ব্লক আধিকারিকেরা ওই ক্ষতিপূরণের টাকা বিলি করেছিলেন। প্রত্যেক বাসিন্দাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সাংসদের সুপারিশ ছিল।

অভিজিতের আরও দাবি, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক ব্যক্তির নাম ছিল। তা ছাড়া, বহু ভুয়ো ব্যক্তির নামও ওই ক্ষতিপূরণ প্রাপকদের তালিকায় ছিল। প্রায় দু’লক্ষ বাসিন্দাকে ২০ হাজার এবং পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। তাঁর দাবি, ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে একটি বড় মাপের দুর্নীতি হয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে। এর পরেই বিষ্ণুপুর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করা হয়।

ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রের খবর, বিজেপি নেতার এই অভিযোগ জমা নেওয়া হয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিপূরণ বিলির ক্ষেত্রে অভিষেকের পাশাপাশি, তৎকালীন জেলা প্রশাসনের কর্তাদেরও ভূমিকা ছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Abhishek Banerjee TMC financial corruption

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy