জাল নোট পাচার ও পাকিস্তানের চরবৃত্তিতে দোষী সাব্যস্তদের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন নগর দায়রা আদালতের বিচারক। শুক্রবার আশরাফ আনসারি, শেখ বাদল, জাহাঙ্গীর আলম ও ইজাজ আহমেদ নামে চার জনের সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানার সাজা ঘোষণা করেছেন বিচারক।
আদালত সূত্রের খবর, ২০১৫ সালের নভেম্বরে ওই চার জন এবং ইসরাদ আনসারি নামে পঞ্চম জনকে জাল নোট পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের টাস্ক ফোর্স পাঁচ লক্ষ টাকার জাল নোট সমেত পাঁচ জনকে খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করে। পরে তদন্তে উঠে আসে ইজাজ পাকিস্তানের নাগরিক। খিদিরপুর ডক-সহ বন্দর এলাকার নানা ছবি তুলে করাচিতে পাঠাত সে। অভিযুক্তদের কাছ থেকে বন্দর এলাকা এবং খিদিরপুর ডকের নানা নকশাও উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার চার জনকে দোষী সাব্যস্ত করা হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন ইসরাদের মৃত্যু হয়।
এ দিন শেখ বাদলের তিন বছর এবং বাকি তিন জনের দশ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে খবর, সাজার মেয়াদ শেষের পরে পাকিস্তানি নাগরিক ইজাজ আহমেদকে ‘পুশব্যাক’ করার নির্দেশ দিয়েছেন বিচারক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)