Advertisement
E-Paper

Anubrata Mandol: কেন হাসপাতালে ভর্তি, কী কী সমস্যা রয়েছে অনুব্রতের, সিবিআইকে তথ্য দিল এসএসকেএম

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৬:১৫
অনুব্রতের শারীরিক পরিস্থিতি কেমন জানাল এসএসকেএম।

অনুব্রতের শারীরিক পরিস্থিতি কেমন জানাল এসএসকেএম। ফাইল ছবি।

ঠিক কোন কোন শারীরিক সমস্যায় ভুগছেন অনুব্রত মণ্ডল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে চিঠি দিয়ে তা জানালেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, সিবিআইকে জানানো হয়েছে তাঁর বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা আছে। তা ছাড়া, হৃদযন্ত্রজনিত বেশ কিছু সমস্যা রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। তাঁর রক্তচাপও বেশি রয়েছে বলে জানানো হয়েছে।

গরুপাচার-কাণ্ডে সিবিআইয়ের তরফে পঞ্চম বারের জন্য গত বুধবার অনুব্রতকে ডেকে পাঠানো হয়েছিল। তার আগের দিন রাতে কলকাতায় চলে এসেছিলেন তিনি। কিন্তু বুধবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে না গিয়ে তিনি সোজা যান এসএসকেএম হাসপাতালে। পরে আইনজীবী মারফত অনুব্রত সিবিআইকে জানান, সদিচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক কারণে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে যেতে পারেননি। তবে তদন্তকারীরা চাইলে তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। বৃহস্পতিবার এসএসকেমে গিয়ে মেডিক্যাল বোর্ড সংক্রান্ত খবরাখবর নেন গোয়েন্দারা। তবে অনুব্রতের সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি।

আরও পড়ুন:

Anubrata Mandal CBI SSKM Cattle Smuggling
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy