Advertisement
E-Paper

কলকাতায় বসে আইপিএল ম্যাচের গড়াপেটা, তিন জনকে গ্রেফতার করল পুলিশ

বৃহস্পতিবার বিশেষ সূত্রে খোঁজ পেয়ে মণীশ জৈনকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ক্লাইভ রোডে তাঁর দফতর থেকেই গ্রেফতার করা হয় মণীশকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:৫১
image of arrest

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণীশকে জেরা করে আরও দু’জন— লেকটাউনের পবন আগরওয়াল এবং শিবপুরের রোহিত জৈনকে গ্রেফতার করা হয়েছে। ছবি: প্রতীকী

অ্যাপের মাধ্যমে ক্রিকেট গড়াপেটা চক্র সক্রিয় ছিল কলকাতাতেই। ওই চক্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এ বিষয়ে মামলাও দায়ের হয়েছে।

বৃহস্পতিবার বিশেষ সূত্রে খোঁজ পেয়ে মণীশ জৈনকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ক্লাইভ রোডে তাঁর দফতর থেকেই গ্রেফতার করা হয় মণীশকে। অভিযোগ, স্কাইএক্সটেঞ্জ অ্যাপের মাধ্যমে গড়াপেটা চক্র চালাতেন বছর তেতাল্লিশের ওই ব্যক্তি। চলতি আইপিএল সিরিজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে ম্যাচ নিয়ে গড়াপেটা করা হয়েছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মণীশকে জেরা করে আরও দু’জন— লেকটাউনের পবন আগরওয়াল এবং শিবপুরের রোহিত জৈনকে গ্রেফতার করা হয়েছে। ডোভার রোডের একটি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তিন জনকে গ্রেফতারের পাশাপাশি ১১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং ৬০ হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ।

ipl betting police arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy