Advertisement
E-Paper

পার্ক স্ট্রিটের কাছে দুর্ঘটনার কবলে পুলকার, আহত তিন স্কুলপড়ুয়া এবং চালক

সোমবার সকালে রেড রোডের দিক থেকে আসা একটি গাড়ি পার্ক স্ট্রিটে ঢোকার পথে ধাক্কা মারে একটি পুলকারকে। জখম হন তিন স্কুলপড়ুয়া এবং পুলকারের চালক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১০:৫৬

—প্রতীকী চিত্র।

সপ্তাহের প্রথম কাজের দিনেই পুলকার দুর্ঘটনা কলকাতায়। আহত চালক-সহ চার জন। সোমবার সকালে রেড রোডের দিক থেকে আসা একটি গাড়ি পার্ক স্ট্রিটে ঢোকার পথে ধাক্কা মারে একটি পুলকারকে। তার পরেই মাঝরাস্তায় উল্টে যায় পুলকারটি। জখম তিন স্কুলপড়ুয়া এবং পুলকারের চালক।

আহত তিন পড়ুয়ার মধ্যে এক জনকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলকারে থাকা বাকি পড়ুয়াদের অন্য গাড়িতে চাপিয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। দুর্ঘটনার ফলে পুলকারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটিকে আটক করেছে পুলিশ। আপাতত পুলকার এবং তার চালককে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে অপর গাড়িটির চালককেও। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Poolcar Park Street

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy