Advertisement
E-Paper

তালতলায় গৃহবধূর অপমৃত্যু

এক বধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এস এন ব্যানার্জী রোডের একটি তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় রুমা সাউ (৫৪) নামে এক মহিলার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫৯

এক বধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এস এন ব্যানার্জী রোডের একটি তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় রুমা সাউ (৫৪) নামে এক মহিলার। শনিবার তাঁর বোন ঝুমা সাউ রুমাদেবীর স্বামী দিব্যেন্দু সাউয়ের বিরুদ্ধে তালতলা থানায় বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সওয়া দশটা নাগাদ উপর থেকে ফুটপাথে কিছু পড়ার শব্দ পান তাঁরা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন ফুটপাথের উপরে পড়ে রয়েছেন এক মহিলা। খবর পেয়ে তালতলা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দিব্যেন্দুবাবু কলকাতার একটি পানশালার অন্যতম মালিক। তালতলার ওই বাড়ির তিন তলায় ছেলে ও স্বামীর সঙ্গে রুমাদেবী থাকতেন। এ দিন বাড়িতে গিয়ে কারও দেখা মেলেনি। দিব্যেন্দুবাবুর আত্মীয়েরা কথা বলতে অস্বীকার করেন। পানশালার অফিসে গিয়েও দিব্যেন্দুবাবুর দেখা পাওয়া যায়নি।

তবে অফিসে থাকা উদয় সাউ নামে এক ব্যক্তি নিজেকে দিব্যেন্দুবাবুর দাদা হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘‘দিব্যেন্দুর সঙ্গে দেখা করা যাবে না।’’ তবে উদয়বাবুর দাবি, রুমাদেবীর মানসিক সমস্যা ছিল। চিকিৎসাও চলছিল। তবে সেই চিকিৎসা সংক্রান্ত কোনও নথি উদয়বাবু দেখাতে পারেননি।

unnatural death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy