Advertisement
E-Paper

Kolkata Weather: কলকাতায় মাঝরাত থেকে বৃষ্টি, রবিবারও ভিজবে শহর, বইতে পারে ঝোড়ো হাওয়া

আলিপুর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ০৮:১৩

ফাইল চিত্র।

দুর্গাপুজো শেষ হয়ে গেলেও বৃষ্টির বিরাম নেই। লক্ষ্মীপুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি। শনিবার মাঝরাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। রবিবারও বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই জানিয়েছেন আবহবিদরা।

আলিপুর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। রবিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। কলকাতা ছাড়াও উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আগামী কয়েক দিনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে আগামী ১৮ ও ১৯ অক্টোবর দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও।

rainfall Weather Forecast Weather Department
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy