শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে লিয়োনেল মেসির মূর্তি নিয়ে এ বার মুখ খুললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। মন্ত্রীর দাবি, ওই মূর্তিটি ভাল লেগেছিল ফুটবল তারকার। মেসি নিজে ওই মূর্তির প্রশংসা করেছেন বলে দাবি সুজিতের। মেসির কলকাতা সফরের পর আট দিন অতিক্রান্ত। রবিবার মেসি-মূর্তি নিয়ে মন্তব্যের পাশাপাশি যুবভারতীকাণ্ড নিয়েও প্রশ্নের মুখে পড়তে হল মন্ত্রী সুজিতকে।
মেসির কলকাতা সফরের দ্বিতীয় অধ্যায় ছিল যুবভারতীকাণ্ড। তার আগে বাইপাসের ধারে হায়াত রিজেন্সি হোটেলে ছিল ফুটবলতারকার কলকাতা সফরের প্রথম অধ্যায়। মন্ত্রী সুজিতকে যুবভারতীতে দেখা না গেলেও, হোটেলের ‘দখল’ ছিল তাঁরই হাতে। সেখান থেকেই নিজের ক্লাব শ্রীভূমির সামনে মেসির ৭০ ফুটের মূর্তি উন্মোচন করান তিনি। বস্তুত, মেসির সফরকে স্মরণীয় করে রাখার জন্যই এই মূর্তিটি তৈরি করানো হয়েছিল। তবে আর্জেন্টিনীয় ফুটবলতারকার ওই মূর্তির মুখের গড়ন ঘিরে নেটমাধ্যমে সমালোচনা হয় বিস্তর। এ বার সেই বিতর্কে মুখ খুললেন সুজিত।
মূর্তি ঘিরে সাম্প্রতিক সমালোচনা নিয়ে রবিবার প্রশ্ন করা হয় ফুটবলতারকার সফরের হায়াত রিজেন্সি অধ্যায়ে সর্বক্ষণ জুড়ে থাকা সুজিতকে। জবাবে দমকলমন্ত্রী বলেন, “স্ট্যাচুটা ওঁর (মেসির) ভাল লেগেছে। উনি প্রশংসা করেছেন। (স্ট্যাচু নিয়ে) প্রশ্ন কেউ করেননি। দুই-একজন নিন্দুকে সব সময়েই (প্রশ্ন) করেন। কিন্তু মেসি নিজে ওটার প্রশংসা করে এক-দুই নম্বরে ওই ছবিটা রেখেছেন।” মেসি ভারত সফরশেষে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো শেয়ার করেছেন নিজের সমাজমাধ্যম হ্যান্ডলে। ওই ভিডিয়োয় একেবারে শুরুতেই রয়েছে শ্রীভূমির সামনে ওই ৭০ ফুটের মূর্তির দৃশ্য। আর্জেন্টিনীয় ফুটবলতারকা এক-দুই নম্বরে ছবিটি রেখেছেন বলে সুজিত ওই ভিডিয়োর কথাই বলতে চেয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন:
মেসির কলকাতা সফরের হায়াত রিজেন্সি অধ্যায়ে যেমন সুজিত ছিলেন, তেমনই যুবভারতী অধ্যায় জুড়ে ছিলেন রাজ্যের অপর মন্ত্রী অরূপ। যুবভারতীকাণ্ড ঘিরে বিতর্কের আবহে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন অরূপ। যদিও অন্য দফতরের দায়িত্ব থাকায় রাজ্যের মন্ত্রিসভায় তিনি এখনও রয়েছেন। যুবভারতীতে তাঁকে দেখা না-গেলেও ওই দিনের তাণ্ডব নিয়ে রবিবার প্রশ্নের মুখে পড়তে হয় সুজিতকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে দমকলমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমি এখনই কিছু বলব না। কারণ সরকার একটি অনুসন্ধান কমিটি করেছে। অনুসন্ধান কমিটির রিপোর্ট বার হোক। কোথায় ভুল, কোথায় ঠিক হয়েছে— তা অনুসন্ধানের রিপোর্ট বলবে।”
সুজিত আরও বলেন, “এই বাংলায় অনেক বড় বড় জিনিস হয়েছে, হবে। আমাদের সরকারের আমলেও অনেক বড় বড় ইভেন্ট হয়েছে। মেসির সফরে স্টেডিয়ামে যে প্রবলেম হয়েছে, সেটা নিয়ে তো দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী কমিটি করে দিয়েছেন। ওই নিয়ে কিছু বলব না।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।
- ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি।
- মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাঁকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে।
-
যুবভারতীকাণ্ড: টিকিটের টাকা ফেরত দেবেন কি শতদ্রু দত্ত? বিধাননগর আদালতে পুলিশের মামলার শুনানি পিছিয়ে গেল
-
যুবভারতীকাণ্ডের ৩৭ দিনের মাথায় অন্তর্বর্তী জামিন পেলেন শতদ্রু দত্ত, ১০ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের
-
মেসির অনুষ্ঠানে অশান্তি, ভাঙচুর হওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কার শুরু হচ্ছে জানুয়ারি থেকেই, দায়িত্বে পূর্ত দফতর
-
মেসি-মূর্তির জমির মালিক কে? লেকটাউন ঘুরে উত্তর মিলল না, মুখে মুখে ঘুরছে সুজিতের নাম, তবে দিনভর নীরব রইলেন মন্ত্রী
-
যুবভারতীকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ হাই কোর্টে! রাজ্যের সিটের কাজে হস্তক্ষেপ করল না আদালত