Advertisement
E-Paper

পরপর দুর্ঘটনায় ফের মৃত্যু ৩ জনের

২৪ ঘণ্টাও পেরোয়নি। ফের বেপরোয়া গতির জেরে শহরে তিনটি পথ দুর্ঘটনায় মারা গেলেন তিন জন। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত। সোমবার দুপুরে এ জে সি বসু রোড ও বেলভেডিয়ার রোডের কাছে জিরাট সেতুতে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০০:৫৬

২৪ ঘণ্টাও পেরোয়নি। ফের বেপরোয়া গতির জেরে শহরে তিনটি পথ দুর্ঘটনায় মারা গেলেন তিন জন। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত। সোমবার দুপুরে এ জে সি বসু রোড ও বেলভেডিয়ার রোডের কাছে জিরাট সেতুতে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ঘটে। ধেয়ে আসা গাড়ির ধাক্কায় মারা যান তিন জন। আহত ১৮। তার পরেও রাশ এল না গতিতে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বেহালার সখেরবাজার মোড়ে লরির ধাক্কায় মৃত্যু হয় শেফালি দাসের (৬০)। ডায়মন্ড হারবার রোডে রাস্তার কাজের জন্য কিছু জায়গায় গাড়িগুলি এক দিক দিয়েই যাওয়া-আসা করছে। পুলিশ জানায়, সিগন্যাল খোলা থাকায় তীব্র গতিতে তারাতলাগামী একটি খালি ডাম্পার সখেরবাজার মোড় থেকে বাঁ দিকে ঘুরতে যায়। তখন রাস্তা পেরোচ্ছিলেন শেফালিদেবী। ডাম্পারের ধাক্কায় পড়ে গেলে পিছনের চাকা তাঁর কোমরের উপর দিয়ে চলে যায়। কর্তব্যরত পুলিশকর্মী শেফালিদেবীকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘাতক লরিটিকে ধরেছে পুলিশ।

সোমবার রাতের প্রথম ঘটনাটি ঘটে জো়ড়াবাগান থানার রবীন্দ্র সরণিতে। একটি অটো তীব্র গতিতে শোভাবাজার থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইক ওই অটোতে ধাক্কা মেরে ছিটকে পড়ে। বাইকচালকের হেলমেট ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাওড়ার বাসিন্দা রাকেশ জায়সবালের (৩৭)। গ্রেফতার হয়েছেন অটোচালক।

অন্য ঘটনাটি ঘটে ওই রাতেই। হেলমেট থাকা সত্ত্বেও দুর্ঘটনায় প্রাণ হারান অমিতাভ মণ্ডল (৩০) নামে এসএসকেএমের এক জুনিয়র ডাক্তার। পুলিশ জানায়, ধর্মতলা থেকে পার্ক স্ট্রিটের দিকে স্কুটার চালিয়ে যাচ্ছিলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে ফুটপাথের গাছে। প্রবল ঝাঁকুনিতে অমিতাভর হেলমেট খুলে রাস্তায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy