Advertisement
E-Paper

নাগরদোলা থেকে পড়ে জখম বধূ

ষষ্ঠীর রাতে, বাগবাজার সর্বজনীনের পুজো প্রাঙ্গণে। আহতের নাম রাখী চক্রবর্তী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তিনি ‘সসার রাইডিং’ করছিলেন। সঙ্গে সন্তানকে নিয়ে ছিলেন তাঁর স্বামীও। পুলিশ জানায়, এই নাগরদোলা উপর-নীচে পাক খায়, আর সঙ্গের যন্ত্রটি ডাইনে-বাঁয়ে, সামনে-পিছনে ঘুরপাক খায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৭ ০০:০০

পুজোর আনন্দে সামিল হতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক গৃহবধূ। ষষ্ঠীর রাতে, বাগবাজার সর্বজনীনের পুজো প্রাঙ্গণে। আহতের নাম রাখী চক্রবর্তী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তিনি ‘সসার রাইডিং’ করছিলেন। সঙ্গে সন্তানকে নিয়ে ছিলেন তাঁর স্বামীও। পুলিশ জানায়, এই নাগরদোলা উপর-নীচে পাক খায়, আর সঙ্গের যন্ত্রটি ডাইনে-বাঁয়ে, সামনে-পিছনে ঘুরপাক খায়। যন্ত্রের পাশে একটি রড বেরিয়ে ছিল। সসার পাক খাওয়ার সময়ে রাখীদেবীর মাথা রডে লাগে। পুলিশের দাবি, রাখীদেবী স্থির ভাবে না বসে নড়াচড়া করছিলেন, সম্ভবত সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে। বরাহনগরের বাসিন্দা ওই তরুণীকে আর জি করে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরে ষষ্ঠীর রাতের জন্য সসার রাইডিং বন্ধ করে দেওয়া হলেও সপ্তমীতে তা ফের চালু হয়েছে বলে জানায় পুলিশ।

Saucer Ride Bagbazar Sarbojanin Durga Puja রাখী চক্রবর্তী সসার রাইডিং বাগবাজার সর্বজনীন Injured
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy