Advertisement
E-Paper

এখনও অধরা মূল অভিযুক্ত

পাঁচ দিন পরেও বেলুড়ের বাসিন্দা রাজ্য পুলিশের এক কর্তার ছেলেকে গ্রেফতার করতে পারল না পুলিশ। সশীষ চট্টোপাধ্যায় নামে ওই যুবকের বিরুদ্ধে পারিবারিক বন্ধু সুদীপ্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৫ ০০:৪১

পাঁচ দিন পরেও বেলুড়ের বাসিন্দা রাজ্য পুলিশের এক কর্তার ছেলেকে গ্রেফতার করতে পারল না পুলিশ। সশীষ চট্টোপাধ্যায় নামে ওই যুবকের বিরুদ্ধে পারিবারিক বন্ধু সুদীপ্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সুদীপ্ত। তাঁর স্ত্রী মিতালির অভিযোগ, ‘‘ডিআইজি-র ছেলে বলে সশীষ‌কে আড়াল করে জামিন নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।’’ যদিও ডিসি (নর্থ) ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘কাউকে আড়াল করা হচ্ছে না।’’ সুদীপ্তর বোন সুকন্যার অভিযোগ, ‘‘পুলিশকর্তার স্ত্রী হুমকি দিচ্ছেন অভিযোগ তুলে নিতে।’’ সুদীপ্তর অভিযোগ, ডিআইজি শুভাশিস চট্টোপাধ্যায়ের বাড়িতে তাঁর স্ত্রী কস্তুরী ও পুত্র সশীষ কাটারি নিয়ে হামলা করেন। ডিআইজি-র বক্তব্য, ‘‘আমার পরিবারকে বদনাম করার চেষ্টা হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy