Advertisement
E-Paper

জোড়াবাগানে দুর্ঘটনায় মৃত দুই

মাঝরাতে ঘটা দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছ়়ড়াল জোড়াবাগানে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে জোড়াবাগান থানার বৈষ্ণব শেঠ স্ট্রিটে। পরে হাসপাতালে মৃত্যু হয় দুই যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন রাতে ওই রাস্তায় একটি লরি ও একটি মোটরবাইকের সংঘর্ষ হয়। মোটরবাইকে সওয়ার ছিলেন তিন যুবক। তাদের কারোর মাথাতেই হেলমেট ছিল না। মোটরবাইকটি লরিটিকে বাঁ দিক দিয়ে কাটাতে গিয়ে সরাসরি ওই লরিটিতে ধাক্কা মারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ০১:৫১

মাঝরাতে ঘটা দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছ়়ড়াল জোড়াবাগানে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে জোড়াবাগান থানার বৈষ্ণব শেঠ স্ট্রিটে। পরে হাসপাতালে মৃত্যু হয় দুই যুবকের।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন রাতে ওই রাস্তায় একটি লরি ও একটি মোটরবাইকের সংঘর্ষ হয়। মোটরবাইকে সওয়ার ছিলেন তিন যুবক। তাদের কারোর মাথাতেই হেলমেট ছিল না। মোটরবাইকটি লরিটিকে বাঁ দিক দিয়ে কাটাতে গিয়ে সরাসরি ওই লরিটিতে ধাক্কা মারে। এর মধ্যে এক যুবক একটু দূরে ছিটকে পড়লেও দু’জন ছিটকে পড়েন লরির চাকার সামনেই। লরির চাকায় তাঁরা আটকে যান। আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। অভিযোগ, সামান্য দূরে থানা হওয়া সত্ত্বেও পুলিশ অনেক দেরি করে ঘটনাস্থলে পৌঁছয়।

ততক্ষণে নিজেদের উদ্যোগেই লরির চাকার তলায় পাথর রেখে হাওয়া খুলে দিয়ে ওই দুই যুবককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এরপরে তিন জনকেই নিজেদের উদ্যোগে আরজিকর হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। পরে হাসপাতালে মৃত্যু হয় সুদীপ মুর্মু এবং বিশ্বনাথ শীল নামে গুরুতর আহত ওই দুই যুবকের। তৃতীয় জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এরা সকলেই দক্ষিণ বিধাননগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পরে লরিটি ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পুলিশ বাহিনী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy