Advertisement
E-Paper

মমতার বিকৃত ছবি, ধৃত বিজেপি নেত্রী

পুলিশ জানায়, বুধবার বিষয়টি জানিয়ে দাশনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শাসক দল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বিভাস হাজরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৯ ০১:৩০
ধৃত প্রিয়াঙ্কা শর্মা। —নিজস্ব চিত্র।

ধৃত প্রিয়াঙ্কা শর্মা। —নিজস্ব চিত্র।

ভোটের লড়াইকে ঘিরে রাজ্যের দুই যুযুধান দল তৃণমূল ও বিজেপির মধ্যে কটূক্তির বন্যা বয়ে যাচ্ছে। তারই মধ্যে মু‌খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার অভিযোগে শুক্রবার বিজেপির এক তরুণী নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। প্রিয়াঙ্কা শর্মা নামে ওই তরুণী হাওড়ার বিজেপি মহিলা মোর্চার আহ্বায়ক। প্রিয়াঙ্কাকে এ দিন হাওড়া জেলা আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

পুলিশ জানায়, বুধবার বিষয়টি জানিয়ে দাশনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শাসক দল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বিভাস হাজরা। তদন্তে নেমে এ দিন সকালে প্রিয়াঙ্কাকে তাঁর দাশনগরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে মেডিক্যাল পরীক্ষার জন্য ওই তরুণীকে হাওড়া জেলা হাসপাতালে আনা হলে বিজেপি-কর্মীরা সেখানে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রিয়াঙ্কাকে গ্রেফতার করা হয়েছে।

বিভাসবাবু বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ভারতীয় জনতা যুব মোর্চার হাওড়া সদরের সহ-সভাপতি আনন্দ রাইয়ের দাবি, মুখ্যমন্ত্রীর কোনও ছবি বিকৃত করা হয়নি। যে-ছবি নিয়ে বিতর্ক, সেটি শুধু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। ‘‘প্রশাসন ঠিকঠাক ব্যবস্থা না-নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব,’’ হুমকি দিয়েছেন আনন্দবাবু। হাওড়া সিটি পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘ওই তরুণী যে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন, তার প্রমাণ পেয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

লোকসভা ভোট ২০১৯ Lok Sabha Election 2019 BJP Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy