Advertisement
E-Paper

প্রভাসের ‘স্পিরিট’-এর সেটে আগুন, আহত এক! শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

হায়দরাবাদে শুটিং হচ্ছিল সন্দীপ রেড্ডী বাঙ্গা পরিচালিত ছবির। হঠাৎই আগুন ধরে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২০:২৯
প্রভাসের ছবির সেটে আগুন!

প্রভাসের ছবির সেটে আগুন! ছবি: সংগৃহীত।

শুটিং চলছে প্রভাসের ছবি ‘স্পিরিট’-এর। শুক্রবার ছবির সেটে হঠাৎই আগুন ধরে যায়। দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। সেটের বেশ কিছু জিনিসের ক্ষতি হয়েছে এবং কলাকুশলীদের একজন সদস্য আহতও হয়েছেন। ঘটনার পর থেকে শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

হায়দরাবাদে শুটিং হচ্ছিল সন্দীপ রেড্ডী বাঙ্গা পরিচালিত ছবির। হঠাৎই আগুন ধরে যায়। শুটিং সেটের তাঁবুগুলি পুড়ে যায়। প্রযোজনা সংস্থার আরও বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়। আহত হন এক সদস্য। তবে চোট তেমন গুরুতর নয় বলে জানা যাচ্ছে। ঘটনা কী ভাবে ঘটল, আহত সদস্য কেমন আছেন, তা নিয়ে এখনও কোনও বিবৃতি প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা। ছবি প্রযোজনা করছে ভূষণ কুমারের টি-সিরিজ়। এখনও তাঁদের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেনি।

এই ছবি ঘোষণা হওয়ার পর থেকে নানা বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে প্রভাস এক আইপিএস পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করছেন। প্রভাসের বিপরীতে দেখা যাবে তৃপ্তি ডিমরীকে। এ ছাড়াও রয়েছেন বিবেক ওবেরয়।

Advertisement

বলিষ্ঠ ও পেশিবহুল চেহারা। লম্বা কোঁকড়ানো চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। ক্ষতবিক্ষত অনাবৃত পিঠ জুড়ে বাঁধা ব্যান্ডেজ। চোখে কালো চশমা। এক হাতে মদের বোতল। পুরুষটির ঠোঁটের ফাঁকে রাখা সিগারেটটি ধরিয়ে দিচ্ছে নায়িকা। তার পরনে ধূসর রঙের শাড়ি। সন্দীপ রেড্ডী বাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট’-এর প্রথম ঝলকে এ ভাবেই প্রভাসকে দেখা যায়।

এই ছবিতে প্রথমে প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু আট ঘণ্টার বেশি অভিনয় করবেন না এই শর্ত দেওয়ায় তিনি বাদ পড়েন।

Prabhas Sandeep Reddy Vanga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy