Advertisement
E-Paper

‘গায়ে দাগ লাগুক, চাই না’, হিংসা রুখতে বার্তা ভাতারের জয়ী প্রার্থী মানগোবিন্দের

ভোট-পরবর্তী হিংসা রুখতে নিজের এলাকায় শান্তি এবং সম্প্রীতির বার্তা দিলেন ভাতারের নবনির্বাচিত বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ২০:০১

নিজস্ব চিত্র।

ভোট পরবর্তী হিংসায় ইতিমধ্যেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া সন্ত্রাসের ঘটনার তদন্ত করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গঠন করা চার সদস্যের তদন্তকারী একটি দল। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে দলনেত্রীর দেখানো পথেই এলাকায় শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার বার্তা দিলেন ভাতারে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মানগোবিন্দ অধিকারী।

রাজনৈতিক হিংসার জেরে তাঁর নিজের এলাকায় যদি একটা খুনও হয়ে যায়, তাতে আদতে তাঁর গায়েই দাগ লাগবে, বলেন মানগোবিন্দ। তাঁর কথায়, ‘‘আমি আমার গায়ে দাগ লাগতে দিতে চাই না। একটা খুনের জন্য আমার গায়ে কলঙ্ক লাগতে পারে। তাই দলের কর্মীদের বলব, কোথাও যেন অশান্তি না হয়।’’

নিজের এলাকায় ‘মানুদা’ নামেই পরিচিত ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ। এ বার ভাতার বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়ে প্রায় ৩২ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন প্রবীণ প্রার্থী। ভোটে জয়লাভের জন্য তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ভাতার বাজারের কাছে তৃণমূলের ব্লক কার্যালয়ে। সেখানে তাঁর দাবি, তাঁর নিজের এলাকায় কোনওরকম অশান্তির ঘটনা ঘটেনি। দলীয় কর্মীরা তাঁর বার্তা মেনেই কাজ করেছেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy