Advertisement
E-Paper

বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় হাজার টাকা বাড়িয়ে দিল কেন্দ্র, অপরিবর্তিত গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ৩২০২ টাকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৩:১৬

— প্রতীকী চিত্র।

মধ্য এশিয়ার সঙ্কটের আবহে বড়সড় ধাক্কা এল বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে। এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। এর ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ৩২০২ টাকা।

ক্রমাগত মূল্যবৃদ্ধির এই ধারা নতুন নয়। জানুয়ারি মাসে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা এবং এপ্রিল মাসে ২১৮ টাকা দাম বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতারই চূড়ান্ত রূপ হিসেবে মে মাসের শুরুতেই এই বিপুল বৃদ্ধি কার্যকর হল। বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় প্রভাব পড়বে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং এবং রাস্তার খাবারের ব্যবসার উপর। কারণ, এই ক্ষেত্রগুলিতে বাণিজ্যিক গ্যাসই প্রধান জ্বালানি। ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে পারেন, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের পকেটে।

অন্য দিকে, স্বস্তির খবর একটাই— গৃহস্থালির রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৯৩৯ টাকাতেই স্থির রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহজনিত চাপ অব্যাহত থাকলে ভবিষ্যতে গৃহস্থালির গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সব মিলিয়ে জ্বালানি মূল্যের এই ঊর্ধ্বগতি আগামী দিনে আরও আর্থিক চাপ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।

Commercial Gas Gas Cylinder Price Hike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy