Advertisement
E-Paper

Mamata Banerjee: তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সনও মমতা

শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২১ ১৯:২৭
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ঘোষণার সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভার উপ-দলনেতা সুখেন্দুশেখর রায়। ডেরেক বলেন, ‘‘বৃহস্পতিবার সংসদীয় দলের বৈঠক ছিল। সেখানেই সর্বসম্মতিক্রমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে একটি প্রস্তাব আনা হয়। যে প্রস্তাবকে উপস্থিত সব সাংসদই সমর্থন করেছেন। প্রস্তাবে সবাই স্বাক্ষরও করেছেন।’’ তিনি আরও বলেন, ‘‘সিদ্ধান্ত হয়েছে সর্বভারতীয় তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’

ডেরেক বলেন, ‘‘সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন যেমন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই থাকবেন। কিন্তু তার সঙ্গেই এবার তিনি সংসদীয় দলেরও চেয়ারপার্সন হলেন।’’ সুখেন্দুশেখর বলেন, ‘‘বেশকিছু সাংসদ বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তাঁরাওসম্মতি জানিয়েছেন। তাঁরা সোমবার দিল্লি এসে প্রস্তাবপত্রে স্বাক্ষর করবেন।’’

প্রসঙ্গত, আগামী ২৬ জুলাই দিল্লি যাচ্ছেন মমতা। চার দিনের রাজধানী সফর। একদিন যাবেন সংসদের সেন্ট্রাল হলে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন তিনি। এছাড়াও বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গেও কথা বলবেন মমতা। তাঁর আগে তাঁকে সংসদীয় দলের চেয়ারপার্সন করার সিদ্ধান্তকে ‘তাৎপর্যপূর্ণ’ বলছেন রাজধানীর রাজনীতির কারবারিরা।

Mamata Banerjee TMC AITC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy