Advertisement
E-Paper

Mamata Banerjee: ৯ দিনে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে আবেদন ১ কোটির বেশি মানুষের, টুইট মুখ্যমন্ত্রী মমতার

একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু করে রাজ্য। নির্বাচনে তৃণমূলের প্রচারের অন্যতম হাতিয়ার ছিল এই প্রকল্প।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ২৩:৫৬
আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর ফাইল চিত্র।

গত ১৫ অগস্ট থেকে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ৯ দিনে সেই প্রকল্পে এক কোটির বেশি মানুষ আবেদন করেছেন বলে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার মমতা টুইট করে বলেন, ‘এটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে যে ২৪ অগস্ট পর্যন্ত এক কোটির বেশি মানুষ দুয়ারে সরকারে আবেদন করেছেন। এই বছর আমরা লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধুর মতো এক গুচ্ছ নতুন প্রকল্প নিয়ে এসেছি।’

আরও একটি টুইট করে মমতা বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনেও সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করব। বাংলার মানুষের কল্যাণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বাংলার সরকার।’

আরও পড়ুন:

একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু করে রাজ্য সরকার। নির্বাচনে তৃণমূলের প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার ছিল এই প্রকল্প। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে মমতা বলেছিলেন, ‘দুয়ারে সরকার’ প্রকল্প কিছু দিনের মধ্যেই ফের শুরু হবে। সেই মতোই এই প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে রাজ্যে।

Mamata Banerjee Duare sarkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy