Advertisement
E-Paper

রানি রাসমণিতে মমতার ধর্নার অনুমতি মিলল না! কুণালের দাবি, মঙ্গলবার ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার ছাড়পত্র দিচ্ছে পুলিশ

রানি রাসমণিতে দাঁড়িয়ে কুণাল জানান, তাঁরা কর্মসূচির জন্য চিঠি দিয়েছিলেন পুলিশকে। তবে যখন মঞ্চ বাঁধার জন্য ডেকরেটরের কর্মীরা আসেন, তখন পুলিশবাহিনী এসে বলছে অনুমতি নেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৬:৪৮
Mamata Banerjee\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s program on Kolkata\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Y Channel on Tuesday, announced Kunal Ghosh

ধর্নামঞ্চ বাঁধতে পুলিশের বাধা দেওয়ার কথা শুনে ঘটনাস্থলে পৌঁছোন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। —নিজস্ব চিত্র।

ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার পথে নামার কথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নায় বসার কথা ছিল তাঁর। কিন্তু সোমবার দুপুরে তৃণমূলের সেই ধর্নামঞ্চ তৈরি করতে দিল না পুলিশ। তাদের দাবি, অনুমতি না-থাকায় এই পদক্ষেপ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কথা বলেন পুলিশের সঙ্গে। পরে জানান, মঙ্গলবার ওয়াই চ্যানেলে তাঁরা যাবেন। দু’ঘণ্টার ধর্না হবে। কুণালের দাবি, ‘‘তৃণমূলনেত্রী নামছেন। কিন্তু ওরা নামতে দেবে না। বিজেপি পুলিশকে ব্যবহার করছে। এটা প্রতিহিংসা।’’

কুণাল জানান, পুলিশের তরফে ধর্নামঞ্চের বিকল্প জায়গা হিসাবে ধর্মতলার ওয়াই চ্যানেলের কথা বলা হয়েছে। সেই মতো তৃণমূল নেতৃত্ব ওয়াই চ্যানেল পরিদর্শনে যান। সূত্রের খবর, পুলিশের তরফে তৃণমূল নেতৃত্বকে জানানো হয়েছে ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার বেশি ধর্নার অনুমতি দেওয়া হবে না। তৃণমূলকে নতুন করে আবেদন করতে হবে। পুলিশের সঙ্গে মৌখিক কথাবার্তার পর বেলেঘাটার বিধায়ক জানান, ওয়াই চ্যানেলে মঙ্গলবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত তৃণমূলের কর্মসূচি হবে।

রানি রাসমণি অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে কুণাল জানান, তাঁরা কর্মসূচির জন্য চিঠি দিয়েছিলেন পুলিশকে। তবে যখন মঞ্চ বাঁধার জন্য ডেকরেটরের কর্মীরা আসেন, তখন পুলিশ বাহিনী এসে বলছে অনুমতি নেই। মঞ্চ করতে দেওয়া হবে না। কুণালের অভিযোগ, বিজেপি প্রতিহিংসাপরায়ণ হয়ে তৃণমূলনেত্রীকে আটকাচ্ছে। তার পরেই পুলিশের প্রস্তাবিত ওয়াই চ্যানেল পরিদর্শনে যান কুণাল। সেখান থেকে তিনি বলেন, ‘‘আমরা নতুন চিঠি দেব না। সেটা জানিয়ে দিয়েছি। এ বার পার্টি অফিসে গিয়ে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।’’ ওয়াই চ্যানেল পরিদর্শনের মাঝেই মমতার সঙ্গে ফোনে কথা হয় কুণাল এবং কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়ের। তার পরেই কুণাল পুলিশকে জানিয়ে যান, মঙ্গলবার দুপুরে ওয়াই চ্যানেলে আসছেন তাঁরা।

Mamata Banerjee Dharna Mamata Banerjee Dharna TMC Kunal Ghosh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy