প্রতিবেশীর সৎকারে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ২ প্রৌঢ়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হল আরও এক জনকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানার সাউতপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় সাউতপাড়া এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর সৎকারে যোগ দেওয়ার জন্য মোটর বাইকে করে ৩ জন যাচ্ছিলেন। রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটর বাইকটির। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন ৩ জনই। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন:
সবং পুলিশ সূত্রে খবর, মৃত দুই প্রৌঢ়ের নাম কালীচরণ বাংরা (৫৬) এবং বাবলু বাগ (৫০)। আহত হয়েছেন সুদীপ্ত বাংরা। তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।