Advertisement
E-Paper

১০ দিনের মধ্যে দ্বিতীয় মৃত্যু খড়্গপুর আইআইটি-তে! বারাসতের যুবকের দেহ উদ্ধার করলেন নিরাপত্তারক্ষীরা

পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম সোহম হালদার। উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকার বাসিন্দা খড়্গপুর আইআইটি-তে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমটেক করছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১২:৪২
Student Death in Kharagpur IIT

খড়্গপুর আইআইটি-র ছাত্র ছিলেন সোহম হালদার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আবার ছাত্রমৃত্যু খড়্গপুর আইআইটি-তে। ১০ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয় ঘটনা। মঙ্গলবার ২২ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে ‘মদনমোহন মালব্য হল’ থেকে।

পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম সোহম হালদার। উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকার বাসিন্দা খড়্গপুর আইআইটি-তে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমটেক করছিলেন। থাকতেন ‘মদনমোহন মালব্য হল’-এ।

সকাল থেকে হলের দরজা না খোলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। তাঁরা দরজা খুলে চতুর্থ বর্ষের এম টেক পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করে বিসি রায় হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মারা গিয়েছেন তিনি।

প্রাথমিক ভাবে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি মৃতের পরিবারকে খবর পাঠানো হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের আটতলা ‘অটল বিহারী বাজপেয়ী হল’ থেকে ঝাঁপ দেন জয়বীর সিংহ ডোডিয়া নামে এক ছাত্র। ২১ বছরের ওই ছাত্র আহমদাবাদের ঘুমা এলাকার বাসিন্দা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে তিনি থাকতেন ‘নেহরু হল’-এ। সে নিয়ে এখনও তদন্ত চলছে।

গত বছর খড়্গপুর আইআইটি-র মোট সাত পড়ুয়ার মৃত্যু হয়েছে।

Kharagpur IIT Student Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy