Advertisement
E-Paper

কোন্দলে অবরোধ, অস্বস্তিতে তৃণমূল

দলের শ্রমিক সংগঠনের কোন্দলের জেরে পথ অবরোধ ঘিরে অস্বস্তিতে শাসক দল। শুক্রবার ঘটনার বিস্তারিত খোঁজও নিয়েছেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০১:০৯

দলের শ্রমিক সংগঠনের কোন্দলের জেরে পথ অবরোধ ঘিরে অস্বস্তিতে শাসক দল। শুক্রবার ঘটনার বিস্তারিত খোঁজও নিয়েছেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব।

আইএনটিটিইউসি-র কোন্দলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ হয় মেদিনীপুরের রাঙামাটিতে। স্থানীয় সুতোকলের শ্রমিক সংগঠনটি আইএনটিটিইউসি-র। অভিযোগ, ওই সংগঠনে দুই নেতা গোপাল মাইতি এবং বিপ্লব বসুর অনুগামীদের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার দুই গোষ্ঠী মারামারিতে জড়ায়। এ জন্য গোপাল ও বিপ্লব দু’জনই পরস্পরকে দুষছেন। গোপালের অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে। বিপ্লবের পাল্টা অভিযোগ, মারধর করা হয়েছে তাঁকে।

এই অশান্তির জেরে পথ অবরোধ করেন গোপাল অনুগামীরা। পরে দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে অবরোধ ওঠে। গোলমালের কথা মানছেন তৃণমূল নেতৃত্ব। দলের জেলা চেয়ারম্যান মৃগেন মাইতি বলেন, “রাঙামাটিতে একটা গোলমাল হয়েছে। উপযুক্ত ব্যবস্থাই নেওয়া হবে।’’ অন্য এক জেলা নেতার কথায়, “নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য পথ অবরোধ হবে, মানুষ ভোগান্তিতে পড়বেন, দল এ সব বরদাস্তও করবে না।’’

TMC Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy