Advertisement
E-Paper

খেলতে খেলতে বরফজমা হ্রদে লাফ, বরফে আটকে জমে গেল কুকুর! প্রাণ বাঁচাল উদ্ধারকারী দল, ভিডিয়ো ভাইরাল

ঠান্ডায় কুকুরটির সারা শরীর জমে গিয়েছিল। নড়াচড়া করতে পারছিল না। সেটির ঘাড় ধরে টেনে নৌকায় তুললেন উদ্ধারকর্মীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হ্রদে বরফ জমে রয়েছে দেখে আনন্দে জলে লাফিয়ে পড়েছিল একটি কুকুর। কিন্তু কনকনে ঠান্ডা জলে নেমে সারা শরীর কেঁপে উঠল কুকুরটির। কম তাপমাত্রার কারণে হ্রদের জল জমে বরফ হয়ে গেছিল। সেই বরফজমা হ্রদে আটকে পড়ল কুকুরটি। দেখতে পেয়ে বরফে জমা কুকুরটিকে হ্রদ থেকে তুলে আনল উদ্ধারকারী দল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘সেন্ট লুই ফায়ার ডিপার্টমেন্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বরফজমা হ্রদে আটকে পড়েছে একটি কুকুর। উদ্ধারকারী দলের কর্মীরা নৌকা করে সেখানে পৌঁছে কুকুরটিকে উদ্ধার করেন। ঠান্ডায় কুকুরটির সারা শরীর জমে গিয়েছিল। নড়াচড়া করতেও পারছিল না। সেটির ঘাড় ধরে টেনে নৌকায় তুললেন উদ্ধারকর্মীরা।

সম্প্রতি এই ঘটনাটি আমেরিকার মিসৌরির সেন্ট লুই এলাকার একটি হ্রদে ঘটেছে। খেলতে খেলতে বরফজমা হ্রদে লাফিয়ে পড়েছিল কুকুরটি। ঠান্ডায় সারা শরীর জমে যাওয়ায় আর পারে উঠতে পারেনি সে। বরফের মধ্যে তার শরীর জমে আটকে যায়। জানা গিয়েছে, কুকুরটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে যাওয়ায় উদ্ধারকারী দলের কর্মীদের প্রশংসা করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কুকুরটিকে উদ্ধার করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। খুব ভাল কাজ করেছেন।’’

Viral Video Missouri Dog Rescue
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy