Advertisement
E-Paper

পটাশপুরের পঞ্চায়েত অফিসঘর থেক উদ্ধার জুয়া খেলার সামগ্রী, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীদের অভিযোগ, সরকারি এই পঞ্চায়েত অফিসকে দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিগত প্রমোদকক্ষ বানিয়ে রেখেছিলেন স্থানীয় কিছু প্রভাবশালী তৃণমূল নেতারা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ০২:৪০
উদ্ধার হওয়া জুয়া খেলার সামগ্রী।

উদ্ধার হওয়া জুয়া খেলার সামগ্রী। নিজস্ব চিত্র।

পটাশপুর ২ ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। পঞ্চায়েত অফিসের তিন তলার একটি ঘর খুলতেই চক্ষুচড়কগাছ বিজেপিকর্মীদর। বিছানা, এসি, শাড়ি এবং কন্ডোম-সহ একাধিক আপত্তিকর সামগ্রী ওই ঘরে পড়ে থাকতে দেখেন তাঁরা। এছাড়াও কার্যালয়ের ভেতর থেকে মিলেছে একটি জুয়ার বোর্ড এবং প্রচুর রেশন কার্ড এবং মৎস্যজীবীদের পরিচয়পত্র।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপিকর্মীরা। তাঁদের দাবি অসামাজিক কার্যকলাপ চালাতেন এই তৃণমূল নেতা। বিজেপি কর্মীদের অভিযোগ, সরকারি এই পঞ্চায়েত অফিসকে দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিগত প্রমোদকক্ষ বানিয়ে রেখেছিলেন স্থানীয় কিছু প্রভাবশালী তৃণমূল নেতারা।

বিজেপির তরফ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্ত তৃণমূল নেতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্য দিকে, পঞ্চায়েত অফিসের ভেতর থেকে এই ধরনের আপত্তিকর জিনিস উদ্ধারের ঘটনায় অস্বস্তিতে স্থানীয় প্রশাসন।

Patashpur gambling
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy