Advertisement
E-Paper

প্লাস্টিক-মুক্তির ভাবনা

জয়চণ্ডীপাহাড়, গড়পঞ্চকোট ও সাঁতুড়ির বড়ন্তিকে প্লাস্টিক-মুক্ত করার পরিকল্পনা নিচ্ছে রঘুনাথপুর মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুর ১, নিতুড়িয়া ও সাঁতুড়ির বিডিও

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ০০:৪১

জয়চণ্ডীপাহাড়, গড়পঞ্চকোট ও সাঁতুড়ির বড়ন্তিকে প্লাস্টিক-মুক্ত করার পরিকল্পনা নিচ্ছে রঘুনাথপুর মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুর ১, নিতুড়িয়া ও সাঁতুড়ির বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আড়রা, জনার্দণ্ডি ও মুরাডি পঞ্চায়েতের প্রধানদের নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রঘুনাথপুরের মহকুমাশাসক।

শীত পড়তেই রঘুনাথপুর মহকুমার এই তিন পর্যটনকেন্দ্রে পিকনিক করতে ও ঘুরতে প্রচুর লোকজন আসেন। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম পর্যন্ত চলে পিকনিক। লোকজনের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, থার্মোকলের থালা, বাটি ও প্লাস্টিকের গ্লাসে দূষিত হয় এলাকার পরিবেশ। গত বছরে জয়চণ্ডীর দূষণ নিয়ে অনেকেই সরব হয়েছিলেন। শেষে প্রশাসন সাফাইয়ের ব্যবস্থা করে।

এ বার জয়চণ্ডী পর্যটন উৎসবে রঘুনাথপুর ১ পঞ্চায়েত সমিতি ও আড়রা পঞ্চায়েত এ নিয়ে সচেতনতা তৈরি করতে মাইকে প্রচার চালায়। কিন্তু তাতে যে পর্যটকেরা কান দেননি, তা এলাকায় এখন ঘুরলেই মালুম হয়। জয়চণ্ডীতে থার্মোকল ও প্লাস্টিকের আবর্জনার স্তূপ জমে রয়েছে।.

Advertisement

প্রশাসন সূত্রের খবর, মাইকে প্রচার চালিয়ে বিশেষ কিছু লাভ হচ্ছেন বুঝেই এ বার প্রশাসন ওই তিনটি জায়গা প্লাস্টিক-মুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে। এ দিন বৈঠকে ঠিক হয়েছে, পর্যটনস্থলে প্লাস্টিক ব্যবহার করা যাবেনা এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে প্রচুর বোর্ড লাগানো হবে। জয়চণ্ডী, গড়পঞ্চকোট ও বড়ন্তিতে ঢোকার রাস্তায় গেট বসানো হবে।

মহকুমাশাসক বলেন, ”জয়চণ্ডী, পঞ্চকোট ও বড়ন্তি তিন জায়গাকে রাতারাতি প্লাস্টিকমুক্ত করা যাবে না ঠিকই। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। ফেব্রুয়ারি থেকে এই পরিকল্পনা কার্যকর করা হবে।’’

Plastic free village
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy