Advertisement
E-Paper

ম্যালেরিয়া প্রতিরোধে সমন্বয় বাড়াতে বৈঠক

ম্যালেরিয়া প্রতিরোধে সমন্বয় বাড়াতে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের মধ্যে বৈঠক হল বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও এবং বিএমওএইচ-রা। ম্যালেরিয়া প্রতিরোধে স্বাস্থ্য দফতর যাতে আরও তৎপর হয় সে বিষয়ে আলোচনা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০১:০৬

ম্যালেরিয়া প্রতিরোধে সমন্বয় বাড়াতে স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের মধ্যে বৈঠক হল বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও এবং বিএমওএইচ-রা। ম্যালেরিয়া প্রতিরোধে স্বাস্থ্য দফতর যাতে আরও তৎপর হয় সে বিষয়ে আলোচনা হয়। ম্যালেরিয়া ছাড়াও টিবি ও কুষ্ঠর মতো রোগেও স্বাস্থ্য বিমার ক্ষেত্রে রোগীরা যাতে সব ধরনের সুযোগ পান সে দিকেও আরও বেশি করে নজর দেওয়ার কথা বলা হয়।

জেলার বহু জায়গাতেই উপ-স্বাস্থ্যকেন্দ্রের নিজস্ব বাড়ি নেই। উপ-স্বাস্থ্য কেন্দ্রের বাড়ি নির্মাণের জন্য অনেক আগে থেকেই পদক্ষেপ করা হয়। প্রশাসন ৩১টি উপ-স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য অর্থও বরাদ্দ করেছিল। সেই কাজগুলি যাতে দ্রুত শেষ করা নিয়েও এ দিন আলোচনা হয়। নির্বাচন ঘো ষণার আগেই আরও বেশ কয়েকটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের বাড়ি তৈরির জন্য অনুমোদন চাওয়া হয়েছিল। তবে অর্থ বরাদ্দ করেনি সরকার। নির্বাচনের ফল প্রকাশের পর দ্রুত অর্থ আসার জন্য কী কী করতে হবে সে বিষয়েও
আলোচনা হয়। তবে কয়েকটি উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরির ব্যাপারে কিছু জটিলতাও রয়েছে। কিছু ক্ষেত্রে উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য জমি মেলেনি। জমি সংস্থানের ক্ষেত্রে বিডিও ও স্বাস্থ্য দফতর যাতে সচেষ্ট হয় সে ব্যাপারে জোর দেওয়া হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “এই ধরনের সমন্বয় বৈঠক মাঝেমধ্যেই হয়। ভোট এসে যাওয়ায় কিছুদিন বৈঠক করা যায়নি। এ দিন যাবতীয় কাজের খতিয়ান দেখার পাশাপাশি সমস্ত কাজে কী ভাবে গতি আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy