Advertisement
E-Paper

খড়্গপুরের গ্রামে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল ছেলে

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণে বেনাপুর এলাকায় শুক্রবার রাতের ঘটেছে এই ঘটনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২১ ১৪:২৯
দেহ উদ্ধার করতে এসেছে পুলিশ।

দেহ উদ্ধার করতে এসেছে পুলিশ। নিজস্ব চিত্র।

ছেলের হাতে খুন হতে হল বাবাকে। পারিবারিক বিবাদের জেরেই বাবাকে কুড়ুল দিয়ে আঘাত করে ছেলে। সেই আঘাতেই মৃত্যু হয়েছে বাবার। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণে বেনাপুর এলাকায় শুক্রবার রাতের ঘটেছে এই ঘটনা। খুনের খবর পেয়ে শনিবার সকালে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কুড়ুলের আঘাতে মৃত ব্যক্তির নাম কালাচাঁদ পাতর (৬৫)। বাবাকে খুনে অভিযুক্ত ছেলের নাম বিদ্যাধর পাতর। বিদ্যাধরের স্ত্রী বলেছেন, ‘‘শ্বশুরমশাই চাষের চাল দিতে না চাওয়ায় ঝামেলা হয় আমার স্বামীর সঙ্গে। তখনই স্বামী কুডুল দিয়ে শ্বশুরমশাইকে মেরেছে।’’ বাবাকে খুনে অভিযুক্ত বিদ্যাধরের স্ত্রী আরও বলেছেন, ‘‘আমাকেও প্রায়শই মারধর করে। আমার মেয়েদেরও মারধর করে। দীর্ঘদিন আমি বাপের বাড়িতে ছিলাম। লকডাউনের পর এসেছি।’’

Murder father son
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy