Advertisement
E-Paper

জমি দখল করে কার্যালয় তৈরিতে অভিযুক্ত তৃণমূল

ফের জমি দখল করে দলীয় কার্যালয় গড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘাটাল শহরের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড লাগোয়া ওই জমিটির মালিক প্রাক্তন পুরপ্রধান কংগ্রেসের সাধুচরণ পালের ছেলে অভিজিৎ পাল। রাজ্য সড়কের ধারে ওই জমির দাম বর্তমানে আকাশ ছোঁয়া। অভিযোগ রবিবার বিকেল থেকেই ওই জমিতে দলীয় কার্যালয় তৈরির তোড়জোড় শুরু করে তৃণমূলের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ০০:০৪
এই কার্যালয় ঘিরেই বিতর্ক। —নিজস্ব চিত্র।

এই কার্যালয় ঘিরেই বিতর্ক। —নিজস্ব চিত্র।

ফের জমি দখল করে দলীয় কার্যালয় গড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘাটাল শহরের ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগরে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড লাগোয়া ওই জমিটির মালিক প্রাক্তন পুরপ্রধান কংগ্রেসের সাধুচরণ পালের ছেলে অভিজিৎ পাল। রাজ্য সড়কের ধারে ওই জমির দাম বর্তমানে আকাশ ছোঁয়া। অভিযোগ রবিবার বিকেল থেকেই ওই জমিতে দলীয় কার্যালয় তৈরির তোড়জোড় শুরু করে তৃণমূলের সদস্যরা। গর্ত খুঁড়ে খুঁটি পোতার কাজ শেষ হলে খবর যায় অভিজিৎবাবুর কাছে। তিনি পুলিশের কাছে গেলেও পুলিশ পৌঁছনোর আগেই ঘর তৈরি হয়ে যায়। এ দিকে শহর তৃণমূল সভাপতি অরুণ মণ্ডল বলেন, “যে জমিতে দলীয় অফিস খোলা হয়েছে, তা কারও ব্যক্তিগত নয়। রাস্তার ধারে ফাঁকা জমিকেও যদি কেউ নিজের বলে দাবি করে তাহলে আমাদের কী করার অছে। ভূমি দফতরে গেলেই তার প্রমাণ মিলবে।” অভিজিৎবাবু এর উত্তরে জানান, “ওই জমির মালিকানা সংক্রান্ত সরকারি সব রেকর্ডও রয়েছে। পুলিশের কাছে সবই জমা দিয়েছি। এ বার আদালতে প্রমাণ-সহ মামলা করব।” পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী। তবে ততক্ষণে ঘর তৈরি হয়ে গিয়েছিল।

TMC occupied land ghatal tmc ghatal bus stand ghatal tmc offic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy