Advertisement
E-Paper

অনুপমের আর্জি নিয়ে মেদিনীপুরে শুনানি হল না

সবং মামলায় ধৃত ছাত্র পরিষদ কর্মী অনুপম আদকের গোপন জবানবন্দি প্রত্যাহারের আর্জি নিয়ে শুনানি হল না মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) মঞ্জুশ্রী মণ্ডলের এজলাসে। এ দিন গোড়াতেই অভিযুক্তপক্ষের আইনজীবী অলোক মণ্ডল বলেন, “আমরা শুনানির জন্য তৈরি আছি। আদালত যদি শুনতে চান আমরা বলব।” আজ, বুধবার হাইকোর্টে সবং মামলার শুনানি রয়েছে বলেও জানান অলোকবাবু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪০

সবং মামলায় ধৃত ছাত্র পরিষদ কর্মী অনুপম আদকের গোপন জবানবন্দি প্রত্যাহারের আর্জি নিয়ে শুনানি হল না মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) মঞ্জুশ্রী মণ্ডলের এজলাসে।

এ দিন গোড়াতেই অভিযুক্তপক্ষের আইনজীবী অলোক মণ্ডল বলেন, “আমরা শুনানির জন্য তৈরি আছি। আদালত যদি শুনতে চান আমরা বলব।” আজ, বুধবার হাইকোর্টে সবং মামলার শুনানি রয়েছে বলেও জানান অলোকবাবু। সরকারপক্ষের আইনজীবী সৈয়দ নাজিম হাবিব অবশ্য জানান, “এই এজলাসে শুনানি হতেই পারে। এখানে শুনানির উপরে হাইকোর্ট স্থগিতাদেশ দেয়নি।” সোমবারই কলকাতা হাইকোর্টে সবং মামলার শুনানি হয়। উচ্চ আদালতে মামলার জন্য নিম্ন আদালতের প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না বলে হাইকোর্ট স্পষ্ট করে দেয়। তবে হাইকোর্টের এই নির্দেশের প্রতিলিপি এ দিন কোনও পক্ষই সিজেএমের এজলাসে পেশ করতে পারেনি। সরকারি আইনজীবী শুধু পুলিশের থেকে পাওয়া নথি দিয়ে জানান, হাইকোর্টের নির্দেশের প্রতিফলন এতে রয়েছে। এরপরই সিজেএম জানিয়ে দেন, এই নথির ভরসায় কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায় না। তাই এ দিন তিনি শুনানি করবেন না। অনুপমের বিরুদ্ধে চার্জশিটে জামিন যোগ্য ধারা থাকায় তাঁর আইনজীবী হরিসাধন ভট্টাচার্য জামিনের আবেদনও করেছিলেন এ দিন। সিজেএম তা-ও খারিজ করে দেন।

মেদিনীপুরের সিজেএমের এজলাসে এ দিন অনেকগুলি শুনানি ছিল। চার্জশিট পেশের আগে কেন অভিযোগকারী সৌমেন গঙ্গোপাধ্যায়কে নোটিস পাঠায়নি পুলিশ, এ দিন সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। পাশাপাশি, চার্জশিট নিয়েও প্রশ্ন তুলেছিলেন অভিযুক্তপক্ষের আইনজীবীর। তাঁর বক্তব্য ছিল, পুলিশের চার্জশিট অসম্পূর্ণ। সেই আবেদনেরও শুনানি হওয়ার কথা ছিল। কোনও আবেদনেরই শুনানি হয়নি।

Advertisement

অনুপমকে মেদিনীপুর থেকে হাওড়া সংশোধনাগারে সরানো নিয়ে দু’দিন ধরে প্রচুর বিতর্ক হয়েছে। কারা দফতর জানিয়েছে, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্ব মেদিনীপুর সংশোধনাগারে গিয়ে অনুপমকে প্রভাবিত করছে বলে জেলা পুলিশের তরফে তাদের জানানো হয়েছিল। সে জন্যই এই জেল বদল। বস্তুত সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার প্রতিই এই ইঙ্গিত। নিয়মের গেরোয় জেলার বাইরে হওয়ায় হাওড়া জেলে আর যাওয়া সম্ভব নয় মানসবাবুর। তবে দল যে সব রকম ভাবে অনুপমের পাশে রয়েছে, এ দিন সে বার্তা দিতে হাওড়া সংশোধনাগারে গিয়েছিলেন আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্র।

আজ, বুধবার মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতে সবং মামলায় ধৃত সৌমেন গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানির দিন নির্দিষ্ট রয়েছে। সৌমেন সবং কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। সৌমেনের অভিযোগের ভিত্তিতেই ছাত্র খুনের মামলাটি শুরু হয়। পরে অবশ্য তদন্তে নেমে সৌমেনকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ছাত্র খুনে অভিযুক্তও করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy